নদী দূষণমুক্ত করতে বাংলাদেশকে সহায়তা করবে এডিবি

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৫:৫৪ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বুড়িগঙ্গা, তুরাগসহ গুরুত্বপূর্ণ নদীগুলোর জন্য নিম্ন-ব্যয়ের নদী দূষণমুক্তকরণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে এডিবি জাতীয় অভিযোজন পরিকল্পনাসহ জলবায়ু কর্ম পরিকল্পনা বাস্তবায়নেও সহায়তা করবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন গিন্টিং এর সঙ্গে এক বৈঠকে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সুরক্ষা কার্যক্রমে বেসরকারি খাত ও যুবসমাজকে যুক্ত করার গুরুত্বের ওপর জোর দেন। তিনি দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তাও উল্লেখ করেন এবং পরিবেশ অধিদপ্তর (ডিওই) কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় এডিবির সহায়তা চান।

সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে বিভিন্ন পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত প্রকল্পে এডিবির চলমান সহায়তার জন্য তার প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাংলাদেশের সহিষ্ণুতার ক্ষমতা শক্তিশালী করার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি এ চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করার জন্য উদ্ভাবনী পন্থা এবং অর্থায়ন ব্যবস্থা উল্লেখ করেন।

অ্যাডিমন গিন্টিং বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য এডিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি এআই প্রযুক্তি ব্যবহার করে নদী পরিষ্কারের প্রচেষ্টায় সহায়তার ঘোষণা দেন এবং তাদের উদ্যোগগুলো সম্প্রসারণে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি পরিবেশ উপদেষ্টাকে আগামী ১৭-১৮ সেপ্টেম্বরে ম্যানিলা, ফিলিপাইনস এর এডিবি সদর দপ্তরে অনুষ্ঠেয় ক্লাইমেট অ্যাডাপ্টেশন ইনভেস্টমেন্ট প্ল্যানিং ফোরাম (সিএআইপি ২০২৪) এর উচ্চ পর্যায়ের সেশনে বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ এবং মন্ত্রণালয় ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকটি বাংলাদেশের পরিবেশগত স্থিতিশীলতা এবং জলবায়ু সহনশীলতা প্রচারে অব্যাহত অংশীদারিত্বের জন্য একটি যৌথ প্রতিশ্রুতির মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার পলিসি বেজড ঋণ (নীতি-ভিত্তিক ঋণ) অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রচেষ্টা ত্বরান্বিত করতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে আরও জোরালো সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৭১ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে। গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণ জনগোষ্ঠীর বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর