বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে ডিসি-ইউএনও

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে নিবার্হী কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি ‘শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৮ অনুযায়ী নির্দেশনা দেয়া হলো।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি-ম্যানেজিং কমিটির সভাপতি পদে- জেলা পর্যায়ে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি আর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার।

একইসঙ্গে মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেয়া হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।

সরকারের পটপরিবর্তনের পর থেকে লাপাত্তা হয়ে যায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিরা। বেসরকারি প্রায় সব স্কুল-কলেজ-মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি পদে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

সভাপতি না থাকায় এমপিওর চেক ছাড় হওয়ার পরেও বেতন তুলতে চরম ভোগান্তি পোহাতে হয় সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর।

পরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা আসে সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষরে বেতন তোলা যাবে।

কেএসএইচ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
আগামী বছর অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের স্কুলগুলোতে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে শিক্ষা...
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে অর্থ দাবির একটি প্রতারক চক্র সক্রিয় হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
শিক্ষকদের ন্যায্য দাবির জন্য রাজপথে নামতে হওয়াকে অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষকদের উত্থাপিত দাবি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও তা...
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর