পুলিশের উপরমহলে আরও রদবদল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বে থাকা ১৬ ডিআইজি রয়েছেন।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

এরা হলেন- বিশেষ শাখার ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. নিশারুল আরিফকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত, র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ ও এসবির ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে নৌ পুলিশে বদলি পর সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মো. মনিরুল ইসলামকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে পুলিশ টেলিকমে সংযুক্ত, এসবির আমেনা বেগমকে ডিআইজি হাইওয়ে পুলিশে সংযুক্ত, এসবির ডিআইজি মো. মনির হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়াকে হাইওয়ে পুলিশে সংযুক্ত, এসবির মো. মনিরুজ্জামানকে রাজশাহী বিপিএ সারদায় সংযুক্ত, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. জামিল হাসানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলির পর সংযুক্ত করা হয়েছে।

ম্যাস র‌্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি মো. মাহবুবুর রহমানকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে সংযুক্ত, সিআইডির ডিআইজি শ্যামল কুমার নাথকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত এবং পিবিআই ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদকে রেলওয়ে পুলিশ ঢাকার ডিআইজি হিসেবে বদলির পর সংযুক্ত করা হয়েছে।

 

অতিরিক্ত ডিআইজি (টিডিএস) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মোসলেহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল পিটিসির পুলিশ সুপার, বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত আবু নাছের মোহাম্মদ খালেদ, অতিরিক্ত ডিআইজি (টিঅ্যান্ডআইএম) ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. আকরাম হোসেনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত, টুরিস্ট পুলিশের এসপি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত সরদার নুরুল আমিনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত জিএম আজিজুর রহমানকে বিশেষ শাখায় সংযুক্ত, এসবির অতিরিক্ত ডিআইজি ও বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. সরওয়ার, চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার বর্তমানে সুপারনিউমারারি ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. মাহমুদুর রহমান, মো. সরওয়ার স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর