ম্যানগ্রোভ ও শ্রম সংস্কারে ডেনিশ সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রম সংস্কার ও ম্যানগ্রোভ গবেষণায় ডেনমার্কের সহায়তা চেয়ে বলেছেন, এ দুটি বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকারের অন্যতম।

প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রম সংস্কার প্রয়োজন এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ম্যানগ্রোভ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বলে প্রমাণিত হয়েছে।

ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। খবর বাসস।

প্রধান উপদেষ্টা বলেন, আইএলও কনভেনশন বাস্তবায়নসহ শ্রম সংস্কার তার সরকারের সংস্কারের মূল ক্ষেত্র- এটি শ্রমিক এবং উৎপাদনকারী উভয়ের জন্যই অপরিহার্য।

ম্যানগ্রোভ নিয়ে ডেনমার্ক-বাংলাদেশ যৌথ গবেষণার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষের উচিত ম্যানগ্রোভে বিনিয়োগ করা। এটি ঝড়ের হাত থেকে দেশকে রক্ষা করে।

প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় গুলিবিদ্ধ কয়েকজন গুরুতর আহত ব্যক্তির চিকিৎসার জন্য ডেনমার্কের সহায়তাও চেয়েছেন।

ডেনমার্কের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান।

তিনি প্রধান উপদেষ্টার কাছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের অভিনন্দন পত্র হস্তান্তর করেন।

রাষ্ট্রদূত মোলার ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য ডেনিশ সহায়তা প্রস্তাব করেন।

রাষ্ট্রদূত ডেনমার্কের শিপিং এবং বন্দর ও এপিএম টার্মিনাল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেয়ার্স্কের ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ, অফশোর বায়ু বিদ্যুৎ প্রকল্পে ১.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ঢাকার সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ৩০০ মিলিয়ন ডলার অর্থায়নের মতো বৃহৎ প্রকল্পে বিনিয়োগে ডেনমার্কের অব্যাহত আগ্রহের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এই গুরুত্বপূর্ণ ইস্যুতে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সংলাপের সম্ভাবনা রয়েছে।

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ এবং ডেনমার্কের উপ-রাষ্ট্রদূত অ্যান্ডার্স কার্লসেন উপস্থিত ছিলেন।

কেএসএইচ
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন।
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দশো কর্ম হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর