জানুয়ারিতে সর্বোচ্চ সংখ্যক বই দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পিএম

জানুয়ারির মধ্যে সব শ্রেণির শতভাগ বই দেওয়া সম্ভব না হলেও সর্বোচ্চ সংখ্যক দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। 

অর্থ উপদেষ্টা জানান, আজকের বৈঠকে নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অনুমোদন দেওয়া হয়েছে। 

২০২৫ সালে প্রাকপ্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ের চাহিদা রয়েছে প্রায় ৪০ কোটি। এনসিটিবির হিসেবে এখন পর্যন্ত প্রাথমিকের ১০ কোটির মধ্যে চার কোটি বই ছাপানো শেষ হয়েছে। সমান তালে চলছে মাধ‍্যমিকের বই ছাপার কাজ।

তবে ২০২৫ সালের জন‍্য এক হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বাড়তি দরকার আরও পাঁচ কোটি টাকা।

বুধবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় আরও ৫২৬ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়।

পরে অর্থ উপদেষ্টা জানান নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক দ্রুত ছাপাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেয়া হয়েছে। 

বাজার মূল্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠা-নামা করায় দেশের বাজারেও সব পণ্যর দাম এক সঙ্গে কমে না। 

এদিকে বাজারে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে। বৈঠকে সার, এলএনজি, মসুরডাল, তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

একাত্তর/এসি
রাজনীতিবিদদের সদিচ্ছা না থাকলে সমাজে পচন ধরবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সহজে সমাজে পচন ধরবে না, দুর্নীতি কমে আসবে।  
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা থাকলেও সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
নতুন পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে। 
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাজেটে কোনো কমতি হবে না। সেই সঙ্গে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর