জাতীয় যাদুঘরকে ঢেলে সাজাবেন উপদেষ্টা ফারুকী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

জাতীয় জাদুঘরকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, জাদুঘরের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, জাতীয় জাদুঘরের বেশ কিছু ইতিহাস রাজনীতিকীকরণ করা হয়েছে। সেগুলো ঠিক করতে হবে। স্থান পাবে জুলাই আন্দোলন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে বাংলাদেশ কোথায়? পূর্বপুরুষের এই ভুল, ইতিহাসকে বিকৃত করতে সাহায্য করেছে। মিত্রবাহিনীর সামনে আত্মসমর্পণ ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালানো হচ্ছে।

জুলাই আন্দোলনের স্মৃতি জাদুঘরে স্থান পাবে জানিয়ে ফারুকী বলেন, জাতীয় জাদুঘরের আধুনিকায়ন করে আন্তর্জাতিক মানে রূপান্তর করা হবে। পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জাদুঘরের সংস্কার কোন প্রক্রিয়াতে হবে, তা কমিটি নির্ধারণ করবে। তবে স্বল্প ও দীর্ঘমেয়াদি কী কী সংস্কার হচ্ছে, তা জনগণকে জানানো যাবে।

জাদুঘরে জুলাই বিপ্লবের ঘটনা যুক্ত করা হবে জানিয়ে উপদেষ্টা ফারুকী বলেন, ৭১' এর মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করেছে আওয়ামী লীগ। একজনকে কেন্দ্র করে ইতিহাস রচনা করেছে। যুদ্ধের জন্য আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধুর অবদানের কথা বলেছে, এটা মারাত্মক ভুল।

মুক্তিযুদ্ধে আরও অনেকের অবদান ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে মওলানা ভাসানী, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদরা হারিয়ে গেছেন। আমরা রাজনীতির বাইরে গিয়ে দেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করতে চাই।

জাতীয় জাদুঘরের চেয়ারম্যান হিসেবে স্থপতি মেরিনা তাবাসসুমকে পরিচয় করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, আমরা এ জাদুঘরকে আন্তর্জাতিক মান বজায় রেখে আধুনিকায়ন করতে চাই। এ জন্য জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাসসুমকে নিয়োগ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

 

এআরএস
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার।
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর