বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০২:৩৬ পিএম

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের হজ-ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের, ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং বা রিজারভেশন ও এয়ারলাইন্সের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট বা কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। আর সৌদি ওমরাহ এজেন্ট কিংবা কোম্পানি যদি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা নেবে। 

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে- টিকেট সংগ্রহকারী কোনো যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি অনুযায়ী তার টাকা ফেরত দেয়া হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে- রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যেতে পারবেন না, তাদের সাথে আলোচনা করে ঈদ-উল-ফিতরের পরে এবং আগামী জুলাই মাসে ওমরাহ পালনের সুযোগ রেখে টিকেট পরিবর্তন করে দেয়া হচ্ছে।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খিলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন, সে বিষয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তুলসীর বক্তব্য সরকারের নজরে এসেছে। সরকার বারবারই বলছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা যেভাবে ফরেন মিডিয়া কিংবা বিদেশিরা বলছে সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরও সরকার অত্যন্ত সজাগ আছে। কিছু মাজারে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত সিরিয়াস ও সচেতন রয়েছে।

তিনি বলেন, অপরাধীদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারলে আইনের আওতায় এনে বিচার করা হবে। কতোজনকে ধরা হয়েছে সেটির হিসাব আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফ করে জানাবে।

আরবিএস
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
অর্থের বিনিময়ে ভিসা বা কনস্যুলার সেবা দেওয়ার নামে ভুয়া পরিচয়ে যোগাযোগের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। প্রতারক চক্রের কোনো ফাঁদে না পড়তে এবং লেনদেন করা থেকে বিরত...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সৌদি আরবের সঙ্গে শুধু প্রথাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বিশেষ করে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর