অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশ-ইতালি সমঝোতা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:৩৬ পিএম

মানবপাচার ঠেকাতে এবং বৈধ অভিবাসন বাড়াতে প্রথমবারের মতো সমঝোতা স্মারক সই করলো বাংলাদেশ ও ইতালি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন, এই সমঝোতার মাধ্যমে কমবে অবৈধ অভিবাসন, প্রাণহানির ঝুঁকি, কম মজুরি ও গ্রেপ্তারের মতো দুর্ভোগ। আর, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, শ্রমিকদের বৈধপথে আসার জন্য অনুপ্রাণিত করে ইতালি। 

মৃত্যু, নৌকাডুবিসহ নানা ঝুঁকি। তবু উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যান হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীরা। এর বড় অংশটাই বাংলাদেশি। অথচ ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে ফ্লুসি অ্যারেঞ্জমেন্টের আওতায় ৪ লাখ ৫২ হাজার বিদেশি কর্মী নিচ্ছে ইতালি। 

বিএমইটি-এর তথ্য বলছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ১৮২টি দেশে পাঠানো বাংলাদেশি শ্রমিকের মধ্যে শীর্ষ গন্তব্য ছিল ইতালি। এ সময় দেশটি বৈধভাবে ২৬, ৩৩৩ জন বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে। কিন্তু দালাল বা মধ্যস্বত্বভোগীদের ভুল এবং জাল কাগজের কারণে এখন ঝুলে আছে দেশটিতে বৈধ ভিসাপ্রত্যাশী প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মীর ভবিষ্যত। 

এ অবস্থায় মঙ্গলবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটিবিষয়ক সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ ও ইতালির মধ্যে। এর ফলে দেশটিতে দক্ষ-অদক্ষ কর্মী যাওয়ার সুযোগ তৈরি হবে। বাড়বে রেমিট্যান্স প্রবাহ। পাশাপাশি, এই সমঝোতার ফলে কমে আসবে অবৈধ ভাবে ইতালি যাওয়ার প্রবণতা।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, আমরা সব সময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য অনুপ্রাণিত করি। ইতালি সরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করে আসছে। এই সমঝোতা স্মারকের উদ্দেশ্যে দুইটা দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে।

বৈধপথে দক্ষ কর্মী পাঠানো গেলে লাভবান হবে উভয় দেশই। ইতালির মতো উন্নত দেশে কাজ করে অধিক পরিমাণ রেমিট্যান্স আনা ও পাঠানো সম্ভব হবে বলেও জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ইতালি এখন বাংলাদেশ থেকে মৌসুমী ও নিয়মিত শ্রমিক নেবে। কোটা আরও বাড়ানোর চেষ্টা করা হবে। যৌথ ওয়ার্কিং গ্রুপও হবে।

আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে এটাই প্রথম এমওইউ। এর লক্ষ্য হলো বৈধ অভিবাসন বৃদ্ধি এবং অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধ করা। ইতালি বাংলাদেশ থেকে সিজনাল ও নন-সিজনাল ওয়ার্কার নেবে এবং বিদ্যমান কোটার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতোমধ্যে কোটা বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে। এমওইউতে উল্লেখ আছে বিদ্যমান কোটার বাইরে বাড়ানো সম্ভব কি না, তা ইতালি বিবেচনা করবে। এতে নির্দিষ্ট করে খাতের উল্লেখ নেই। এটি একটি 'মডালিটি অব দ্য এগ্রিমেন্ট' এ ধরনের চুক্তিতে বিস্তারিত তথ্য সাধারণত থাকে না।

ড. আসিফ নজরুল বলেন, এই চুক্তির মাধ্যমে অবৈধ পথে যাওয়া অভিবাসীদের প্রাণহানির ঝুঁকি, কম মজুরি বা গ্রেপ্তারের মতো দুর্ভোগ কমে আসবে। বৈধ সুযোগ যত বাড়বে, মানুষ তত কম অবৈধ পথে যেতে আগ্রহী হবে। ইতালিকে বেশ আন্তরিক মনে হয়েছে।

তিনি জানান, দেশের কোনো একটি বা দুটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের দায়িত্ব নেওয়ার জন্য ইতালিকে আহ্বান জানানো হয়েছে, যেখানে তারা প্রয়োজনে ইতালিয়ান ভাষা বা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে পারে। ইতালি বিষয়টি বিবেচনায় রাখবে বলে জানিয়েছে।
এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া দ্রুত করা, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ বাড়ানো এবং বাংলাদেশকে 'হাই-রিস্ক' তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/এসি
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।
বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর