লেবাননের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:৪৯ এএম

লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউনের নিকট তার পরিচয়পত্র পেশ করেছেন।

লেবাননের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (৭ মে) রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন। অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজীসহ প্রেসিডেন্টের কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লেবাননের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

লেবাননের প্রেসিডেন্ট নবনিযুক্ত রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত মানবিক সহায়তার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও লেবাননের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত যুবায়ের সালেহীন দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও অর্থবহ করে তুলতে বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার লেবাননের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

একাত্তর/আরএ
লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে লেবাননে যুদ্ধে নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাতে লেবাননের বৈরুত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যাপক বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর