ভোটের আগেই মন্ত্রণালয় সংস্কার, আশা ধর্ম উপদেষ্টার

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৬:১৪ পিএম

আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে এর আগেই ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসহ ওয়াকফ সংস্কারের প্রত্যাশার কথা জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি জানান, ওয়াকফের মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় সেসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেলে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফযুল কোরআন ও সিরাত প্রতিযোগী এবং প্রশিক্ষণ নেওয়া ইমামদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

এসময় ধর্ম উপদেষ্টা জানান, ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী যাতে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, ইমাম ও খতিবদের বেতনের বিষয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে। 

এবছর হজ ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী বছর থেকে হজের সহযোগীদের ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের চিকিৎসা খাওয়া-দাওয়া পরিবহন খরচ ছাড়া অন্য কোনো ধরণের ভাতা, ফি কিংবা অ্যালাউন্স দেওয়া হবে না।

একাত্তর/এসি
আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করা দুঃখজনক মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেছেন, জাকাত মাধ্যমে যৌনকর্মীদের সম্মানজনক পেশায় স্বাবলম্বী করা যেতে পারে।
আগামী ২০২৬ সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর