সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে রোজার আগেই ভোট হতে পারে: প্রেস সচিব

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৯:৪১ পিএম

সংস্কারসহ সব প্রস্তুতি শেষ হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।  

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ আইনশৃঙ্খলার রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রধানদের দুই ঘণ্টার বৈঠক হয় বলে জানান প্রেস সচিব।

নির্বাচনের প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। 

প্রেস সচিব জানান, প্রথম নির্দেশনা ছিল যে, আইনশৃঙ্খলা বিষয়ক যতো প্রস্তুতি, নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন। এই ডিসেম্বরের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করতে বলেছেন। 

তিনি বলেন, এই প্রস্তুতিগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে। যেমন, আইনশৃঙ্খলা বাহিনীতে ১৭ হাজার নতুন মেম্বার অব সিকিউরিটি ফোর্সেস- পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে তাদের নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ খুব গুরুত্বপূর্ণ, যাতে এই সময়ের মধ্যে শেষ হয়, সে বিষয়ে উনি নির্দেশ দিয়েছেন।

ব্রিফিংয়ে নির্বাচনে ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের আলাদা ভোটার তালিকা করার এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ করার নির্দেশনাসহ ঝুঁকিপূর্ণ প্রায় ১৬ হাজার ভোটকেন্দ্রে সর্বমোট পাঁচ লাখ ৭০ হাজার আনসার, এক লাখ ৪১ হাজার পুলিশ সদস্যদের নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা ডিসেম্বরের মধ্যেই দিতে হবে বলে জানান প্রেস সচিব। 

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী কোথায়, কীভাবে ডেপ্লয়েড হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ৪৭ হাজার ভোটিং কেন্দ্র আছে। তার মধ্যে ১৬ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এখানে কীভাবে শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশের বডি ক্যামেরা ও প্রত্যেকটা ভোটকেন্দ্র সিসিটিভি রাখার যাবতীয় কাজ ও প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। এই সিসিটিভির মনিটরিংটা যেন ঠিকমতো হয়, সেটার জন্য প্রশিক্ষণ এবং তা নিয়ে কাজ করতে বলেছেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কীভাবে প্রস্তুত করা যায়, সে ব্যাপারে নির্দেশনা এসেছে বলেও জানান প্রেস সচিব।

এবারের নির্বাচনে পুলিশ সাত দিনের জন্য ডেপ্লয়েড করার আলোচনা হয়েছে। তাছাড়া নির্বাচনের আগে ডিসি, এসপি, টিএনওদের রিশাফল করাসহ বিগত সময়ের প্রিজাইডিং অফিসারদেরকেও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আগে নির্বাচনের সময় চারদিন পুলিশ বা সিকিউরিটি ফোর্স মোতায়েন থাকতো। এবার বলা হয়েছে, এটা কীভাবে সাত দিনের জন্য ডেপ্লয়মেন্ট করা যায়, যাতে ভোটের আগে যে কোনো ধরনের ভায়োলেন্স প্রতিহত করা যায় এবং ভোটের পরেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, এসব বিষয়ে আলোচনা হয়েছে; যোগ করেন প্রেস সচিব।

এসময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। তিনিও বৈঠকের আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিনিয়ত দেশবাসীর কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অন্তহীন পথ চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর