নির্বাচনে নিরাপত্তা জোরদারে সরকারের ব্যাপক প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) তিনি বলেন, সরকার জাতির জন্য একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে যথাসাধ্য চেষ্টা করছে। নির্বাচনে মিডিয়া এবং সকল অংশীজনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলো সমন্বয় করে কাজ করলে ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটি বিস্তৃত নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে, সরকার নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, আনসার, সেনাবাহিনীসহ আইনপ্রয়োগকারী সংস্থার প্রায় নয় লাখ কর্মী মোতায়েন করবে। সকল সংস্থার সদস্যদের জন্য নির্বাচনী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে নিরপেক্ষ ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা হয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বডি-ওয়্যার ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি কেন্দ্রের জ্যেষ্ঠতম পুলিশ কর্মকর্তা এই ডিভাইসটি পরিচালনা করবেন।

তিনি বলেন, দলীয় প্রভাব রোধ এবং নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য, ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারি পদ্ধতির মাধ্যমে বদলি করা হয়েছে এবং গণমাধ্যম প্রতিনিধিদের সামনে প্রক্রিয়া অনুসরণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হবে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) লটারি পদ্ধতির মাধ্যমে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর পদায়ন ও বদলির পূর্ণ কর্তৃত্ব গ্রহণ করবে।

উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, নিরপেক্ষতা জোরদার করার জন্য গত তিনটি সাধারণ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের এবার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে। ডিসি, ইউএনও, এসপি এবং ওসিসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রধান প্রশাসকদের মধ্যে মোতায়েনের প্রয়োজনীয়তা, লজিস্টিক সহায়তা এবং সমন্বয় নিয়ে আলোচনা চলছে বলেও জানান উপদেষ্টা।

তিনি বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনের সময় পুলিশ কর্মকর্তাদের রাজনীতিবিদদের থেকে দূরত্ব বজায় রাখারও নির্দেশ দিয়েছেন।

একাত্তর/আরএ
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ।  
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর