মুক্তিযুদ্ধে ‘বাংলাদেশের কণ্ঠ’ সাংবাদিক মার্ক টালি আর নেই

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিশ্বস্ত কণ্ঠ, প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ও বিবিসির সাবেক দক্ষিণ এশিয়া সংবাদদাতা স্যার মার্ক টালি মারা গেছেন। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ভারতের নয়া দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯০ বছর।

বিবিসি হিন্দিকে মার্ক টালির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সাবেক সহকর্মী ও খ্যাতিমান সাংবাদিক সতীশ জ্যাকব। তিনি জানান, মার্ক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। সেই উত্তাল সময়ে বিবিসি রেডিওতে তার নিয়মিত প্রতিবেদন ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর দমন-পীড়ন, গণহত্যা ও বাঙালির মানবিক বিপর্যয়ের অন্যতম প্রধান আন্তর্জাতিক দলিল। 

দেশের ভেতরে রেডিওতে তার কণ্ঠ শোনার জন্য অধীর অপেক্ষায় থাকতো সাধারণ মানুষ। তার রিপোর্টের মাধ্যমেই বিশ্বের নানা প্রান্ত জানতে পারে পূর্ব পাকিস্তানে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও মুক্তিযুদ্ধের প্রকৃত চিত্র।

মুক্তিযুদ্ধের সময় নিরপেক্ষ, সাহসী ও মানবিক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্ক টালি। তার প্রতিবেদনে উঠে আসে শরণার্থীদের দুর্দশা, গণহত্যার ভয়াবহতা এবং বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাংবাদিকতা ও নৈতিক সমর্থনের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ সরকার। এই সম্মাননা পাওয়ার সময় তিনি বাংলাদেশের সঙ্গে নিজের গভীর আবেগী সম্পর্কের কথা তুলে ধরেন।

সাংবাদিকতা জীবনে মার্ক টালি শুধু একজন সংবাদদাতা নন, ছিলেন দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক জীবন্ত দলিল। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো মুক্তিযুদ্ধের এক অকৃত্রিম বন্ধুকে, আর বিশ্ব হারালো একজন নির্ভীক ও মানবিক সাংবাদিককে।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
আগামী ২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে সংসদ ও জনগণ একসাথে কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর