সংসদের প্রথম অধিবেশন কে চালাবেন?

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

স্পিকার ও ডেপুটি স্পিকার কেউ নেই, সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করবেন কে? প্রশ্ন উঠেছে তা নিয়ে। সংবিধান মোতাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের পরিচালনার কথা।

আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধানের সব ধারা আক্ষরিকভাবে মানতে হবে, তা নয়। সংসদ সদস্যদের মধ্যে গ্রহণযোগ্য একজন অধিবেশন পরিচালনা করে নতুন স্পিকার আর ডেপুটি স্পিকার নির্বাচন করতে পারেন।

মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, চলছে সেই প্রস্তুতি। আর এর মধ্য দিয়ে গঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ। সংবিধান অনুযায়ী শপথের ৩০ কার্যদিবসের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান করবেন। কিন্তু কার নেতেৃত্বে বসবে সেই অধিবেশন।

পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় স্পিকার পদত্যাগ করে নিরুদ্দেশ। ডেপুটি স্পিকার ফৌজদারি মামলায় জেলে।  তাহলে নতুন স্পিকার নির্বাচন না করা পর্যন্ত অধিবেশন পরিচালনা করবে কে? সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ বলছে, এক্ষেত্রে যে কোনো সদস্য স্পিকারের দায়িত্ব পালন করতে পারেন।

আইনবিদ ড. শরীফ ভূঁইয়া এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলছেন, বিশেষ পরিস্থিতিতে সংবিধানের আক্ষরিক বিধান সবর্দা মানা কঠিন।

তারা বলেন, তারেক রহমানের সরকারের মন্ত্রিসভার শপথ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধীনে। নতুন রাষ্ট্রপতি না আসলে সাহাবুদ্দিনই প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের প্রথম অধিবেশন আহবান করবেন।

সেখানে তিনি ভাষণও দেবেন। আর  সরকারি দল, বিরোধীদলসহ সংসদ সদস্যরা রাষ্ট্রপতির সেই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।

এই দুই বিশ্লেষক বলছেন, দেশে গণতন্ত্রের এই যাত্রাপথে সব পক্ষকেই অযথা আইনী বিতর্ক বন্ধ রেখে রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে।

 

 

এআরএস
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি কাতারের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দোহার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর