স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে: মির্জা ফখরুল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

ঢাকাসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রশাসক নিয়োগ হলেও স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়েই হবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারি কতগুলো নিয়ম কানুন আছে। সরকারি যে সব প্রথাগুলো আছে, সেগুলোর মধ্যে কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা করব। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র নেতা-কর্মী-সমর্থক ও অফিস কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বিএনপি কার্যালয়ে আসলেন।

সংসদে নারী আসন দলীয় প্রার্থীর যোগ্যতা কি হবে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নারী আসনের নির্বাচন এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে আর প্রার্থী মনোনয়নের যোগ্যতা হবে— দলের আদর্শ, নীতির সঙ্গে সম্পৃক্ততা, জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা ও দলের জন্য ত্যাগ থাকতে হবে। 

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, আমাদের দলের মধ্যে যারা দলের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছেন, যাদের ত্যাগ-তিতীক্ষা রয়েছে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে।

নারী আসনে মনোনয়ন একই পরিবারের দুই সদস্য বিবেচনা করা হবে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ ব্যাপারে এখনই কিছু বলা যাবে না। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

অনেক জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে— এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে যে, তাদের (আওয়ামী লীগের) কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবে এটাকে দেখা হবে সব জায়গায়।

দলের প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, আমাদের এই কেন্দ্রীয় অফিস এটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় অফিস। 

মির্জা ফখরুল এ ব্যাপারে আরও বলেন, এখান থেকে পরিচালিত হয়েছে গণতন্ত্রের উত্তরণের, সংগ্রামের সমস্ত আন্দোলনগুলো এবং এই অফিস থেকেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাঁর সভাপতিত্বে এই অফিসের সামনে আমরা বহু সমাবেশ করেছি। 

তিনি বলেন, এগুলো গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য জনগণকে অনুপ্রাণিত করেছে।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে খুব কষ্টের সঙ্গে আমাদের স্মরণ করতে হয় যে আমাদের সেই মহান নেত্রী, যিনি আমাদের বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বেই আমরা বারবার গণতন্ত্রকে ফিরে পেয়েছি। 

তিনি বলেন, ৯০’ এর গণ-আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন এবং ৯১ সালে সরকার গঠন করেছেন। পরবর্তীকালে ৯৬ সালে এবং তার পরের প্রত্যেকটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন এবং তাকে সেজন্যই আমরা বারবার স্মরণ করি।

মির্জা ফখরুল বলেন, আমি বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ নয়, আমাদের এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্যে যে সমস্ত নেতারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম। আল্লাহতালার কাছে প্রার্থনা করি যে তাকে যেন বেহেশতে নসিব করা হয়।

তারেক রহমানের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি। আমরা স্বপ্ন দেখছি আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে।

তিনি আরও বলেন, অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। তিনি যেভাবে কাজ শুরু করেছেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং তার নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার লক্ষ্যে নিয়ে যেতে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য ছিল। আমরা আশা করব যে পূর্বের মত সব সময় বাংলাদেশের মানুষ আমাদের দলকে সহায়তা করবে।

কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এই সময়ে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন— বিএনপি’র সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান তপন কুমার মজুমদার প্রমুখ।

আরবিএস
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর