বাংলাদেশ-মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মরিশাসে চলমান ‘ভারত মহাসাগরীয় সম্মেলন’ -এর ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী তথা আঞ্চলিক সমন্বয় ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ড. খলিলুর রহমান বর্তমানে ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মরিশাসের বালাক্লাভায় অনুষ্ঠিতব্য নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে সেখানে অবস্থান করছেন।

বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন কারিগরি খাতে সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসময় উভয় পক্ষই ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এই সফর ও আলোচনার মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/আরএ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের বড় অর্জনের দিন আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রতিনিধি ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর