ভারতের কাছে পাওনা টিকা আসতে পারে অক্টোবরে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ পিএম

ভারতের কাছে পাওনা অ্যাস্ট্রাজেনেকার বাকি টিকা আগামী অক্টোবর মাসে আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এখন গ্রামের মানুষদের টিকা দেয়ার ওপর জোর দেয়া হচ্ছে। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে ভারত কর্তৃক অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

করোনা রোগীদের আনা নেয়ার জন্য বাংলাদেশকে একশ' ৯টি উন্নতমানের অ্যাম্বুলেন্স উপহার দেয় ভারত। যার মধ্যে প্রথম দফায় আসা ৪১টি অ্যাম্বুলেন্স স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। একইসাথে সেগুলো জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশকে সব ধরণের সাহায্য করছে ভারত। 

আরও পড়ুন: নবম-দশম শ্রেণীতে থাকছে না বিষয় বিভাজন

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশ একসাথে করোনা মোকাবেলা করবে। এজন্য সব ধরণের স্বাস্থ্য সরঞ্জাম দেবে ভারত।

স্বাস্থ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, ভারতের সাথে পাওনা টিকা আনতে প্রতিনিয়ত যোগাযোগ চলছে। অক্টোবর মাসে বাকি টিকা আসতে পারে। তবে, চীনের টিকা আসা অব্যাহত থাকায় টিকা নিয়ে কোন সংকট হবে না বলে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।


একাত্তর/এসজে
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর