হৃদযন্ত্রে রিং পরানোর পর বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাখাওয়াত হোসেনকে রাজধানীর সংশ্লিষ্ট হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এর আগে গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে ব্লক শনাক্ত করেন চিকিৎসকেরা। পরদিন বিকেলে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রের দুটি ব্লকে রিং পরান এবং অপর ব্লকটিতে ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতি প্রয়োগ করেন। হাসপাতালে একদিন সিসিইউ ও পরবর্তীতে কেবিনে পর্যবেক্ষণে থাকার পর আজ তিনি নিজ বাসায় ফেরেন।

একাত্তর/কেআই
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের মধ্যেই বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জোরালো আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অনিয়মতান্ত্রিকতা, অনৈতিক আর্থিক লেনদেন ও রাজনৈতিক প্রভাব দূর করতে চিকিৎসকদের পদায়ন ও বদলিতে অটোমেশন (স্বয়ংক্রিয়) ব্যবস্থা চালু করেছে সরকার। প্রথম ধাপে উপজেলা পর্যায়ের...
হাসপাতালে দালাল চক্রের প্ররোচনায় প্রসূতি মায়েদের অযথা সিজারিয়ান অপারেশনের দিকে ঠেলে না দেওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালে...
সরকারের বারো আনা বা বডড়ো সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনীয় পণ্য আমদানির প্রক্রিয়াও চলমান। 
মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল...
মানবপাচার ও অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক অভিবাসন শাখা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মানবপাচারের ঝুঁকিতে থাকা ১৪টি জেলা চিহ্নিত করে গ্রামপর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর