ব্যাংকখাতের অস্থিরতার কারণে ব্যাংকার হতে আগ্রহ হারাচ্ছেন তরুণরা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ব্যাংকখাতের অস্থিরতা এবং অনিশ্চয়তা কারণে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কাছে ব্যাংকের চাকরি লোভনীয় হলেও, সেই আগ্রহ কমছে দিন দিন। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, গেলো দুই বছরে ব্যাংক থেকে চাকরি খুইয়েছেন অন্তত দশ হাজার। ঝুঁকিতে আছে আরো অনেকে। আর এই বাস্তবতা চিন্তায় ফেলছে তরুণদের। বিশ্লেষকরা মনে করেন, সার্বিকভাবে এই দায় রাষ্ট্র এড়াতে পারে না। এমন, পরিস্থিতির উন্নয়নে যে কোনো পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। 
 
বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আড্ডা আর গল্পের ফাঁকে ভবিষ্যৎ কর্মজীবনের পরিকল্পনা করা শিউলি, রেবেকা, মুহাজির, রাহুলদের মতো শিক্ষার্থীদের কারও স্বপ্ন ব্যাংকার হওয়া, কেউ হতে চান শিক্ষক। আবার কারও লক্ষ্য সরকারি চাকরি। লক্ষ্য ভিন্ন হলেও সবারই চাওয়া নিরাপদ কর্মজীবন।
 
বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে বোনা হচ্ছে আগামীর কর্মজীবনের স্বপ্ন। ফিন্যান্স, অ্যাকাউন্টিং কিংবা ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনেকেরই লক্ষ্য ব্যাংকিং পেশায় যুক্ত হওয়া। কিন্তু এই খাতের অনিশ্চয়তা ও অব্যবস্থাপনা নতুন করে ভাবাচ্ছে বেশিরভাগ তরুণদের।
 
শুধু চাকরিপ্রত্যাশী নয়, সংকটে পড়েছেন কর্মরতরাও। তথ্য বলছে, গত ১৮ মাসে দেশের ব্যাংক খাতে চাকরি হারিয়েছেন ১০ হাজারের বেশি কর্মী। ঝুঁকিতে রয়েছে আরও তিন হাজার। শুধু তাই নয়, একীভূত করে গঠন করা সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন কাঠামোয় আরও দেড় হাজার পদ কমারও আশঙ্কা রয়েছে।
 
বিশেষজ্ঞদের মতে, বছরের পর বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ বিতরণ, আমানতকারীদের অর্থের অপব্যবহার, প্রশ্নবিদ্ধ নিয়োগ এবং খেলাপি ঋণ বাড়তে থাকায় দুর্বল হয়েছে কিছু প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি। এর প্রভাব পড়ছে কর্মসংস্থানেও।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদুল জাহীদ জানান, প্রত্যেক বছর যে পরিমাণ কর্মসৃজন হয় তার চেয়ে বেশি পরিমাণ ছাত্র-ছাত্রী কিন্তু পাশ করে বের হয়। আর্থিক সেক্টরে যদিও একটা দুর্দশার মধ্য দিয়ে অতিক্রম করছে, আমরা প্রত্যাশা করি যে এই অবস্থাটা কাটিয়ে উঠবে।
 

 

ব্যাংকিং খাতের সংকট কাটিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে, এটি করা না হলে ব্যাংকারদের পাশাপাশি অনিশ্চয়তা বাড়বে নতুন প্রজন্মের কর্মীদেরও।
 
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৯ লাখ ডিগ্রিধারীই এখন বেকার। এমন বাস্তবতায় ব্যাংকিং খাতে কর্মসংস্থানের সংকোচন তৈরি করছে নতুন উদ্বেগ।
 
ব্যাংকিং খাতের সংকট শুধু ব্যাংকারদের চাকরির নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলছে না, অনিশ্চিত করছে চাকরিপ্রত্যাশী তরুণদের ভবিষ্যৎও। তাই রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংকট কাটানো, নতুন চাকরির সুযোগ তৈরি এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একাত্তর/এফআর
দেশের বীমা খাতের অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বীমা কোম্পানিগুলো গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করছে না। অথচ তারা...
সম্প্রতি গোপালগঞ্জে আন্দোলনে অর্থায়ন এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতা, সাবেক আমলা ও জনপ্রতিনি শতাধিক ব্যক্তির সন্ধান পায় সরকারের গোয়েন্দা সংস্থা।
গত এক দশকে দেশে কৃষিঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তিন গুণেরও বেশি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণ ছিল প্রায় ২১ হাজার কোটি...
দুই যুগের বেশি সময় ধরে উচ্চ আদালতে বিচারাধীন অগ্রণী ও রূপালী আয়কর সংক্রান্ত মামলা। এর মধ্যে ১৪ মামলায় অগ্রণী ব্যাংকের বকেয়া প্রায় ১৬'শ কোটি টাকা।
ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল থেকে প্রায় ২১০ বছর আগে নিয়ে যাওয়া নকশাখচিত একটি মার্বেল ফলক যুক্তরাজ্যে নিলামে উঠতে যাচ্ছে। ১৮১৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্নেল পোনল ফিপস (Pownoll Phipps)...
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডব চললেও সরকার তা প্রতিরোধে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...
দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কর্মমুখী...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও লাগামহীন মূল্যস্ফীতির চাপে রেকর্ড দরপতন হয়েছে ইরানের মুদ্রা রিয়ালের। শনিবার (২৮ নভেম্বর) খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ৩০ লাখ রিয়াল।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর