দেশে প্রথমবারের দেওয়া হবে বুস্টার ডোজ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০:২১ এএম

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা ও ষাটোর্ধদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো করোনা টিকার বুস্টার (তৃতীয়) ডোজ শুরু হচ্ছে আজ।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজের টিকা কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের বুস্টার ডোজের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা জানাবেন তিনি।

শনিবার (১৮ ডিসেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রথমে বয়স্ক এবং ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহীতাদের সংখ্যা বাড়ানো হবে।

বুস্টার ডোজ হিসাবে প্রথমে ফাইজার টিকা দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকাকে বুস্টার ডোজ হিসাবে অনুমোদন দিয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: করোনায় একদিনে আরও পাঁচ হাজার মৃত্যু

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যাদের টিকা নেওয়ার সময় ছয় মাস অথবা এক বছর হয়ে গেছে, প্রথমে তারাই করোনা টিকার বুস্টার ডোজ পাবেন। 

অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে সম্মুখসারীর ব্যক্তি হিসেবে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছেন বিশ্বখ্যাত সামাজিক ও উন্নয়ন সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর