রাজধানীতে নতুন পদ্ধতিতে বাস চলছে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৩:১১ পিএম

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে দীর্ঘ সময়ের প্রচেষ্টা শেষে আজ থেকে শুরু হয়েছে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক চলাচল। এর ফলে রুটে একক কোম্পানির অধীনে বাস চলাচল করবে।

রোববার (২৬ ডিসেম্বর) প্রাথমিক পরিকল্পনায় রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি রুটে ১৫৫টি বাস চলার কথা ছিল। তবে এখন ট্রান্স সিলভা কোম্পানির ২০টি এবং বিআরটিসির ৩০টি দোতলা বাস নিয়ে চালু হয়েছে ‘ঢাকা নগর পরিবহনের’ যাত্রা।

ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন।

এই রুটে বর্তমানে রজনীগন্ধা, মালঞ্চ, মিডলাইন, সিটি লিংকসহ মোট ১৩টি রুটের ৩৮২টি বাস চলাচল করে। বাস রুট রেশনালাইজেশনের ধারণা অনুযায়ী, ঢাকা নগর পরিবহনের অধীনে নেই এমন কোনো কোম্পানির বাসের এই পথে চলার সুযোগ নেই।

আজ থেকেই ই-টিকেট সুবিধাও পাচ্ছেন যাত্রীরা। বিভিন্ন পয়েন্টে এরিমধ্যে তৈরি হয়েছে যাত্রী ছাউনি।

ঢাকার দুই মেয়র বললেন, পরীক্ষামূলক চলাচল সফল হলে ধাপে ধাপে ঢাকার সব রুটেই এই পদ্ধতিতে বাস চলবে।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, এর সমন্বয় যারা করছে তাদের বাকি রুটগুলো নিয়েও আলাপ করার জন্য ইতিমধ্যে বলা হয়েছে। এক মাসের মধ্যে আমরা আরেকটি মিটিং দেবো। যদি সফল হই তাহলে ওই মিটিংয়ে কি কি চ্যালেঞ্জ আছে তা পর্যালোচনা করবো।

আরও পড়ুন: ৮৩৬ ইউপিতে ভোট চলছে

দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, এটাকে পূর্ণাঙ্গ রূপে একশ’ বাসে উন্নিত করবো। যেখানে অন্য উদ্যোক্তারা অংশগ্রহণ করবে। তাদের প্রথমে আমরা সম্মতিপত্র দেবে।

জানা গেছে, প্রাথমিকভাবে যে ৫০টি বাস চলাচল করছে, প্রতিটির গায়ে ‘ঢাকা নগর পরিবহন’ লেখা রয়েছে। দ্রুতই এই বহরে আরো ৫০টি বাস যুক্ত করা হবে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাসগুলো যাত্রী পরিবহন করবে।

সকাল ৬টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘পিক টাইম’ নির্ধারণ করা হয়েছে। এই সময় ৫ মিনিট পর পর যাত্রীছাউনিতে বাস এসে দাঁড়াবে। অন্য সময় আসবে প্রতি ১০ মিনিট পর পর। নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রীরা ওঠানামা করতে পারবে না।

ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত পুরো পথের দৈর্ঘ্য প্রায় ২৮ কিলোমিটার। শুরুতে প্রতি কিলোমিটারে ২.১৫ টাকা করে ভাড়া আদায় করা হবে। এসব বাসের শ্রমিকদের নির্দিষ্ট পোশাক ও পরিচয়পত্র থাকবে। একই সঙ্গে বাসের মালিকরা শ্রমিকদের নিয়োগপত্র নিবেন।

চালকরা মাসিক বেতনে চাকরি করবেন। তবে এখনো চালকদের বেতন নির্ধারণ করা হয়নি। আপাতত প্রথম দিন থেকে তাদের এক হাজার টাকা করে দেওয়া হবে। বেতন নির্ধারণের পর দৈনিক নির্দিষ্ট টাকার বাইরে মাসিক বেতন পাবেন।

পরীক্ষামূলক চলাচলের প্রথম দিন থেকেই যেসব বাসের রুট পারমিট নেই সেগুলো চলাচল করলে ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর