শুরুতেই নানামুখী সংকটে ঢাকা নগর পরিবহন

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৬:৩৭ পিএম

বাস রুট ফ্র্যাঞ্চাইজির মূল বৈশিষ্ট্যই অনুপস্থিত পরীক্ষামূলকভাবে চালু হওয়া ঢাকা নগর পরিবহনে। শৃঙ্খলা ফেরানোর এই উদ্যেগে স্বস্তির সঙ্গে রয়েছে ভোগান্তিও।

ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত এই রুটে কেবল একটি কোম্পানির বাস চলার কথা থাকলেও অন্য কোম্পানির বাসও চলছে দেদারছে।

ফলে যাত্রী তোলা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। বাস স্বল্পতায় কারণে কাঙ্ক্ষিত যাত্রীসেবাও নিশ্চিত করা যাচ্ছে না।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস সার্ভিসের আদর্শ উদাহরণ হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিস। পুরো রুটে শুধু একটি কোম্পানীর বাসই চলে। তাই যাত্রী তোলা নিয়ে নেই কোন প্রতিযোগিতা।

ঠিক এমন করেই ঢাকার বিভিন্ন রুটে শৃঙ্খলা ফেরাতে নগরে চলছে বাস রুট রেশনালাইজেশন কমিটির পরীক্ষামূলক প্রকল্প ‘ঢাকা নগর পরিবহন’।

ঘাটারচর-কাঁচপুর রুটে মাসখানেক ধরে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই বাস সার্ভিসের পাইলটিং চলছে। ২৬ ডিসেম্বর থেকে এই রুটে নেমেছে ‘ঢাকা নগর পরিবহনের বাস’।

কিন্তু ফ্র্যাঞ্চাইজি বাস সার্ভিসের মূল বৈশিষ্ট্যই এখানে অনুপস্থিত। নির্দিষ্ট এই রুটে শুধু একটি কোম্পানীর বাস চলার কথা। কিন্তু অন্য কোম্পানীর বাসও চলছে।

নগর পরিবহন বাস সার্ভিসের চালক-হেলপাররা জানালেন, চলতি পথে অন্য কোস্পানির বাস প্রতিনিয়ত তাদের প্রতিবন্ধকতা তৈরি করে।

আরও পড়ুন: বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত সংসদ সদস্য

দীর্ঘ এই রুটে ‘ঢাকা নগর পরিবহনের’ মাত্র ৫০টি বাস চলছে। যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা অনেক কম। যা নিয়ে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

তবে বাসের সেবা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। যাত্রী-উঠানামায় আছে শৃঙ্খলা। তারা বলছেন, ঢাকা নগর পরিবহনের বাসে চড়তে এবং নামতে তাদের কোন ধরনের ভোগান্তি হচ্ছে না।

তাদের অনেকে অভিযোগ করেছেন, কাউন্টারের সামনে এসে অন্য বাস এবং রিকশার জটলা হওয়ায় বাসগুলো থামানো, ওঠানামায় সমস্যা হচ্ছে।

তাছাড়া, অন্যান্য গণপরিবহনগুলো কাউন্টার ছাড়া যাত্রী না তোলায় অনেকটা ফাঁকাই থাকছে নগর পরিবহনের বাসগুলো। এতে আর্থিক ক্ষতির ঝুঁকির সম্ভাবনাও তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, ফ্র্যাঞ্চাইজি বাস সার্ভিসের সুফল পেতে এক রুটে একাধিক কোম্পানীর বাস বন্ধ করতে হবে।

তিনি জানান, এর আগে আজিমপুর, মোহাম্মদপুর ও উত্তরার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হলেও সুফল মেলেনি। তাই হাতিরঝিলের মতো প্রকল্পের উদাহরণকেই অনুসরনের পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর