স্মারক সইয়ের পরও খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৮ পিএম

সমঝোতা স্মারক সই হবার পরও খুলছে না মালয়েশিয়ার শ্রম বাজার। এই সমঝোতার বাইরে গিয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে কতিপয় এজেন্সিকে লোক পাঠানোর সুযোগ দেয়ার দাবি করা হলেও, সেই শর্ত মেনে নিতে রাজি নয় বাংলাদেশ। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলছেন, আবারও সিন্ডিকেট হলে আগের মতোই তিন থেকে চার লাখ টাকায় মালয়শিয়া যেতে হবে কর্মীদের। তাই সেই অবস্থায় ফিরে যেতে নারাজ সরকার। বিষয়টি নিয়ে চিঠি চালাচালি চলছে।  

গেলো ১৯ ডিসেম্বর কুয়ালালামপুরে বাংলাদেশ থেকে আবার কর্মী নিতে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। উল্লেখ্য, মালয়েশিয়ার সরকার ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিলো।

যেখানে অভিবাসন ব্যয়সহ সকল খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। কিন্তু দুই মাস পার এবং বেশ কয়েকবার চিঠি চালাচালি হলেও কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে কর্মী যাবে তা এখনেও ঠিক হয়নি। 

এরই মধ্যে ২৫ এজেন্সি ও তাদের সহযোগি ২৫০ এজেন্সিকে লোক পাঠানোর জন্য তালিকাভুক্ত করেছে মালয়েশিয়া। যদিও এই বিষয়টি এক পাক্ষিক বলছে বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, সমঝোতার আলোকেই বিষয়টি একপাক্ষিক।

তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার আবারো ঝুলে গেছে, এমনটা মানতে নারাজ তিনি। সবশেষ যে চিঠি দেয়া হয়েছে সেটির জবাব এখনো পাওয়া যায়নি। 

মন্ত্রী জানান, যদি আবারও এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাতে হয়, তাহলে দেশটিতে যেতে সেই আগের খরচই ফিরে আসবে। যা এদেশ থেকে যারা যেতে ইচ্ছুক, তারা চায় না।  

আরও পড়ুন: পুতিনের প্রস্তাব মেনে আলোচনা করতে প্রস্তুত জেলেনস্কি

এদিকে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় তার দেশের কোম্পানিগুলোতে কতো এবং কোন খাতের লোক দরকার সে বিষয়ে চাহিদাপত্র আহবান করেছে। 

সেই অনুযায়ি মালয়েশিয়ার কোম্পানিগুলো বাংলাদেশ দূতাবাসে চাহিদাপত্রও জমা দিচ্ছে। তবে সরকারের সবুজ সংকেত না থাকায় সেগুরৌ গ্রহণ করা হচ্ছে না। 

ইতিমধ্যেই অবশ্য প্রান্তিক পর্যায়ের দালালরা মালয়েশিয়ায় কর্মী পাঠাতে টাকা সংগ্রহে সক্রিয় হয়ে উঠেছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। 

একাত্তর/আরবিএস  

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেশে ফিরে চিকিৎসাধীন থাকা এক প্রবাসী শ্রমিকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাবির সলিমুল্লাহ...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর