আজিমপুর কলোনির বাসা থেকে সেবিকার মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১১:৪৩ পিএম

রাজধানীর আজিমপুর (দক্ষিণ) কলোনির বাসা থেকে কাবেরী রানী সরকার (৩২) নামে সেবিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক অজয় কৃষ্ণ বলেন, ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় আজিমপুর দক্ষিণ কলোনির ৩০ নং ভবনের নিচতলার একটি বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, কাবেরীর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে আসেন তার ছোট ভাই রাজিব কুমার সরকার। তিনি অভিযোগ করে বলেন, এক বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে রুপম চৌধুরি নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার বোনের।  আগের  স্বামী  রিপন হাওলাদারকে ডিভোর্স দিয়ে  নয় মাস পূর্বে বিয়েও করেন তারা।

রাজিব অভিযোগ করে বলেন, গতরাতে তার বোনের স্বামী রুপম বাসায় এসেছিলেন। রাতে বোনকে হত্যা করে গহনা ও নগদ অর্থ নিয়ে রুপম পালিয়ে গিয়েছে বলে তিনি ধারণা করেছেন। 

রাজিব কুমার সরকার আরও বলেন, প্রতারণা করে এ যাবৎ ৭০ থেকে ৮০ লক্ষ টাকা তার বোনের কাছ থেকে নিয়েছেন রুপম চৌধুরী। শুধু তাই নয়, কাবেরীর কেরানীগঞ্জে থাকা ফ্ল্যাট বিক্রি করেও ৩৫ লক্ষ টাকা দিয়েছেন তিনি রুপমকে। 

জানা গেছে, কাবেরী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার স্বপন চন্দ্র সরকারের মেয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে কাবেরী ছিল দ্বিতীয়। কাবেরীর আগের সংসারে এক ছেলে (১১) ও এক মেয়ে (৬) রয়েছে। আর রুপম চৌধুরী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। তিনি মাঝেমধ্যে ঢাকায় স্ত্রীর কাছে এসে থাকতেন।

পুলিশ কর্মকর্তা অজয় কৃষ্ণ জানিয়েছেন, কাবেরীর বাসার বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গলায় ফাঁস লাগিয়ে বা অন্য কোনো উপায়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। 


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর