আবারো দক্ষ কর্মী নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া

আপডেট : ১৩ মে ২০২২, ১২:৪৫ পিএম

প্রায় ১৯ মাস বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে দক্ষিণ কোরিয়াতে কর্মী যাওয়া। প্রথম ধাপেই ঢাকা ছেড়ে গেছেন ১২৩ জন দক্ষ কর্মী। 

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলছেন, শ্রমবাজারে ব্যাপক চাহিদা থাকা দক্ষিণ কোরিয়ায় কর্মীদের সামাজিক গ্রহনযোগ্যতা বাড়ানো গেলে বছরে ৫০ হাজার কর্মী পাঠানো সম্ভব। 

একই কথার প্রতিধ্বনি হলো এদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কণ্ঠেও। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই বাংলাদেশের কোটা বাড়ছে। 

২০০৮ সালে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম- ইপিএস এর আওতায় বাংলাদেশ থেকে উচ্চ বেতনে কর্মী নেয়া শুরু করে দক্ষিণ কোরিয়া। 

কাজের তেমন দক্ষতা না থাকলেও কেবল ভাষা জানা থাকলেই কর্মী নিয়ে থাকে দেশটি। যাদের প্রাথমিক বেতন হয় গড়ে দেড় লাখ টাকা।

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি দেশ থেকে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। দেশটিতে চাহিদার বিপরীতে এদেশে দক্ষ জনবল থাকার পরও প্রতিবছর দুই হাজারের বেশি কর্মী পাঠানো সম্ভব হয় না। 

করোনা মহামারীর কারণে গেলো দুই বছরে সেই সংখ্যাও নেমেছিলো শূণ্যের কোঠায়। কারণে বিদেশিদের জন্য দুয়ার বন্ধ করেছিলো দেশটি। এখন তা আবার খুলেছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন বলছেন, বাংলাদেশের জন্য দ্রুতই কোটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দক্ষিন কোরিয়া থেকে ২০২০-২১ অর্থবছরে ২০৯.৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।

একাত্তর/এআর

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর