কাঁচা চামড়া ক্রয়ে ঋণ বরাদ্দ নিয়ে নাখোশ ব্যবসায়ীরা

আপডেট : ০৩ জুলাই ২০২২, ০৮:১৭ পিএম

এবারের কোরবানি ঈদে পশুর কাঁচা চামড়া কিনতে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয়ত্ব চারটি ব্যাংক

ব্যাংকাররা বলছেন, অর্থ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের চাহিদা মতো তহবিল যোগান দিতে নির্দেশ দেয়া হলেও তারা বুঝে শুনেই ঋণ দেবেন

যদিও, চামড়া ব্যবসায়ীরা বলছেন, টাকার পরিমাণ কম ও তা পাবার প্রক্রিয়া জটিল ফলে অনেকেই এই ঋণ নিতে আগ্রহ প্রকাশ করেন না।

আর কদিন পরেই কোরবানির ঈদ কোরবানির ঈদ বাণিজ্যের বড় অংশ জুড়েই থাকে কাঁচা চামড়ার বেচাকেনা সারা বছরের বেশিরভাগ চামড়াই কেনাবেচা হয় এই সময়ে।

তারই প্রস্ততি হিসেবে দেশের প্রধান কাঁচা চামড়ার বাজার পোস্তার আড়ৎগুলোতে চলছে পুরোনো মালামাল দ্রুত বিক্রির প্রস্তুতি সেই সঙ্গে চলছে চামড়া কেনার জন্য অর্থেও আয়োজনও।

কিন্তু এবার কতোটা প্রাণ পাবে কাচাঁ-চামড়ার বিকিকিনি, এমন প্রশ্নই উঠছে কাঁচা চামড়া ব্যবসার সঙ্গে জড়িত সব পক্ষের মধ্যেই।

একদিকে ট্যানারি মালিকদের কাছে ১১০ কোটি টাকারও বেশি পাওনা, অন্যদিকে চাহিদা অনুযায়ী ব্যাংক ঋণ না পাওয়া সব মিলিয়ে অর্থ সংকটে আছে কাঁচা চামড়ার ক্রেতারা

তাই চামড়া কেনার জন্য প্রয়োজনীয় ঋণ সরবরাহে ব্যাংক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

গত বছর ঈদুল আযহাতে কাচাঁ চামড়া কিনতে ৫৮৩ কোটি টাকার তহবিল যোগান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো ৯টি বানিজ্যিক ব্যাংক

যেখানে রাষ্ট্রীয় খাতের চার ব্যাংক ঋণ দিয়েছিল ৩৯০ কোটি টাকা,এবার এই চার ব্যাংক ঋণ দিচ্ছে ৩০০ কোটি টাকার মতো

অথচ কোরবানির ঈদে চামড়া সংগ্রহের জন্য ট্যানারি শিল্পের অনুকূলে ৫০০-৬০০ কোটি টাকা ঋণ সংস্থানের ব্যবস্থা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিলো ট্যানারি মালিকরা।

তারা বলছেন, করোনা পরবর্তী ব্যবসায় টিকে থাকতে চাহিদার তুলনায় এবার যে পরিমাণ টাকা ঋণের জন্য বরাদ্দ করা হয়েছে তা আগের বছরের চেয়েই কম। আবার পেতেও ভোড়ান্তি।

যদিও ভিন্নমত জানিয়েছেন ব্যাংকাররা। তারা বলছেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চাহিদা অনুযায়ী ঋণ দেবেন তারা, তবে সেটা বুঝে শুনেই দিতে চান তারা

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, এ পর্যন্ত চামড়া খাতে খেলাপি ঋণ দাড়িয়েঁছে এক হাজার ৫৪১ কোটি টাকা এতেই সতর্ক ব্যাংকগুলো

যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে, আগের দেওয়া ঋণ খেলাপি হলে মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্টে দিয়ে পুনঃতফসিল করা যাবে। অর্থাৎ, ঋণ খেলাপিরাও ঋণ পাবেন।


একাত্তর/আরবিএস  

সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। 
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর