পরীক্ষামূলক চালু হচ্ছে মেট্রোরেল

আপডেট : ০৭ জুলাই ২০২২, ০২:৩৮ পিএম

আগামী ১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মেট্রোরেল। তবে, কবে থেকে মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন হবে তা এখনি বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের এমডি এম এ এন সিদ্দিক।

তিনি জানান, প্রথম অংশ পরিচালনার জন্য নিযুক্ত জনশক্তির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রথম দিন থেকেই পুরোপুরি সেবা দিতে পারবে মেট্রোরেল।

সিদ্দিক জানান, প্রথম দুইটি প্যাকেজে একশ’ কোটি টাকার বেশি সাশ্রয় হবে। প্রথম ৪টি স্টেশনের এক্সিট এন্ট্রির কাজ শেষ হয়েছে। বাকিগুলোর রুফসিট স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে আগারগাঁও পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। আগস্টের মধ্যে আগারগাঁও পর্যন্ত কোনো কাজ বাকি থাকবে না। মতিঝিল পর্যন্ত রেলওয়ে ট্রাক বসানো হয়েছে।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ’ পদক পেলেন দুই রাষ্ট্রদূত

ইতোমধ্যে ১৪ জোড়া কোচ আনা হয়েছে। ১০টির পারফর্মেন্স টেস্ট চলছে। নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। জরুরি সেবার আওতায় মেট্রোরেল লোডশেডিংয়ের আওতামুক্ত থাকবে, যোগ করেন তিনি।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সঙ্গে চুক্তির মাধ্যমে এমআরটি লাইন–৬ এর চারটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের দায়িত্ব পেয়েছে এন এন কমিউনিকেশন ও জালালাবাদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর