দেশে জ্বালানি সঙ্কট মোকাবেলায়

গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য শক্তি উৎপাদনের পরামর্শ

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৮:৫৯ পিএম

বিদ্যুৎ উৎপাদনে গ্যাস কম সরবরাহ ও জ্বালানির চাহিদা কমিয়ে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধের কারণে সারাদেশে লোডশেডিং ভাগ করে দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। 

এ অবস্থায় দেশের জ্বালানি সঙ্কট মোকাবিলায় স্থানীয় উৎসের ওপর গুরুত্বের পরামর্শ দিয়েছেন এই খাতের বিশেষজ্ঞরা। 

তারা বলেছেন, গ্যাস অনুসন্ধানে যত্নবান হওয়া ও  নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়ালে সঙ্কট মোকাবেলা সম্ভব। তাদের মতে, এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে জ্বালানি নিয়ে আতঙ্কের কিছু থাকবে না। 

শনিবার (১৩ আগস্ট) রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড বাংলাদেশের আয়োজনে ‘বিশ্ব জ্বালানি সঙ্কট ও বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এ মত দেন।

বৈঠকে বর্তমানে বিশ্ব বাজার পরিস্থিতি মোকাবিলা করে কিভাবে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই সমাধানের পথ নির্দেশনা নিয়ে আলোচনা হয়।

image


অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম জানান, দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গ্যাস বাংলাদেশ গ্যাস অনুসন্ধানে যত্নবান হলেই সঙ্কট মিটে যাবে।

এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকার সম্পাদক মোল্লা আমজাদ জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাত সমান তালে আগাতে না পারায় বর্তমান সঙ্কট তৈরি হয়েছে। 

এদিকে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান না করার সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফি।

এনার্জি সোসাইটির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। সেই সঙ্গে এই খাতে জড়িতদের আরও দক্ষ হওয়া প্রয়োজন। 

পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, সম্প্রতি বিভিন্ন পাম্পে তেল চুরির ঘটনা সামনে আসার পর চুরি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটি আরও তৎপর রয়েছে।

বৈঠকে জ্বালানি বিশেষজ্ঞ বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. ইজাজ হোসেন নির্বাহী আদেশে তেলের দাম থেকে ভর্তুকি তুলে দেয়ার সমালোচনা করেন।

image


তিনি বলেন, তেলের ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই। এটা আমরা ইম্পোর্ট করি, সাপ্লাই দিই। সমস্যাটা হচ্ছে ‘প্রাইসিং পলিসি’ নিয়ে। আমি ১০ বছর ধরে সরকারের বিপরীতে বিষয়টি নিয়ে কথা বলছি। আমি বলে আসছি আপনারা এমন একটা ‘প্রাইসিং পলিসি’ নির্ধারণ করুন, যেন ভোক্তারা অনুভব করে তারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

তিনি বলেন, আরেকটা কথা হলো বর্তমানে খুব আলোচনা হচ্ছে আগের লাভের টাকাগুলো কেন এখন খরচ করা হলো না। যে ব্যাখ্যাটা বাপেক্সের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেটাও তো স্পষ্ট নয়। তারা পুরোপুরি হিসাবটাও দেয়নি।

ড. ইজাজ বলেন, মূলত মূল্য নির্ধারণের ব্যাপারে ভুল আছে। আপনি একদম উপরেও চলে যেতে পারবেন না, আবার একদম নিচেও নামতে পারবেন না। তাহলে তো আপনার মার্কেটই চলে গেলো। আপনাকে বাজারের সঙ্গে সমন্বয় করতে হবে।

অর্থনীতিবিদ ও পিআরআইয়ের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আহসান এইচ মনসুর বলেন, দাম ওঠানামা করবে কি না এটা নির্ভর করে সরকারের নীতির ওপর। সরকার যদি ঘোষণা দেয় আমরা বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সাতদিনের গড় হিসাব করে দাম বাড়াবো বা কমাবো, এটা অবশ্যই কার্যকর। বিশ্বের অনেক দেশ এমনটা করছে।

আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক খন্দকার আব্দুস সালেক বলেন, বাংলাদেশের যেটা করা উচিত ছিল, বিইআরসির আইনে বলা আছে, সব জ্বালানির মূল্য নির্ধারণ করবে বিইআরসি। তার ভিত্তিতে ১২ বছর আগে জ্বালানি মন্ত্রণালয়ে রেগুলেশন পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা যদি অ্যাপ্রুভ করা হতো তাহলে বিইআরসি কী করতো। এলপিজিতে যেভাবে ফর্মুলা করে দেয়, জ্বালানির জন্যও সেভাবে করে দিতো। ফর্মুলাটা হলে বিশ্ববাজারে বাড়লে বাংলাদেশেও বাড়তো, বিশ্ববাজারে কমলে বাংলাদেশেও কমতো।

আরও পড়ুন: উত্তর সিটিতে লাশ দাফনে সাধারণ ফি বাড়ানো হয়নি: মেয়র আতিক

এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবুর সঞ্চালনায় বৈঠকে আরও অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সাবেক বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর