নগরীর গণপরিবহনে দৈনিক অতিরিক্ত ভাড়া আদায় ১৮২ কোটি টাকা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৭:১০ পিএম

ঢাকায় বিভিন্ন গণপরিবহনে দৈনিক সাড়ে ৩ কোটি ট্রিপে গড়ে ১৮২ কোটি ৪২ লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে চতুর্থ যাত্রী অধিকার দিবস উপলক্ষে আয়োজিত ‘অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের কার্যকর পদক্ষেপ চাই’ শীর্ষক আলোচনাসভায় এই দাবি করেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, গত এক বছরে দুইবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর অস্বাভাবিক হারে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়। এতে অস্থির হয়ে ওঠে গণপরিবহন খাত। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় গণপরিবহনে ২৫টি যাত্রী লাঞ্ছনার ঘটনা ঘটে। এসব ঘটনায় ১৪ যাত্রীকে বাস থেকে ফেলে হত্যা এবং ১০ যাত্রীকে আহত করা হয়েছে।

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব বলেন, গত ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন শ্রেণির গণপরিবহনে ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ করেছে যাত্রীকল্যাণ সমিতির ১০ সদস্যের প্রতিনিধি দল।

তার ভাষ্য, জাইকার সমীক্ষানুযায়ী রাজধানী ঢাকায় বিভিন্ন শ্রেণির গণপরিবহনে প্রতিদিন গড়ে সাড়ে ৩ কোটি ট্রিপে যাত্রীদের যাতায়াত। এতে রাজধানীতে সাধারণ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন গড়ে ১৮২ কোটি ৪২ লাখ টাকার বেশি অতিরিক্ত আদায় করছে বিভিন্ন শ্রেণির গণপরিবহন।

মোজাম্মেল হক বলেন, রাজধানীর পাঁচ হাজার বাস-মিনিবাসে প্রতিদিন গড়ে প্রায় ৫০ লাখ ট্রিপে যাত্রীর যাতায়াত হয়। লক্কড়-ঝক্কড় এসব সিটি সার্ভিসের শতভাগ বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এসব বাস-মিনিবাসে যাতায়াতে যাত্রীপ্রতি মাথাপিছু গড়ে ১৭ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া দিতে হয়। এতে ৫০ লাখ ট্রিপের যাত্রীরা দৈনিক গড়ে সাড়ে ৮ কোটি টাকা বাড়তি ভাড়া পরিশোধ করতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, রাজধানীতে বৈধ-অবৈধ মিলিয়ে ৩০ হাজার অটোরিকশা দৈনিক গড়ে ১২ ট্রিপ হিসাবে ৩ লাখ ৬০ হাজার ট্রিপে যাত্রী বহন করে। এসব অটোরিকশায় প্রতি ট্রিপে গড়ে ১৪৫ টাকা বাড়তি ভাড়া আদায় হয়। এতে দৈনিক মোট ৫ কোটি ২২ লাখ টাকা বাড়তি ভাড়া দিতে হচ্ছে অটোরিকশা যাত্রীদের।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব বলেন, রাজধানীতে বৈধ-অবৈধ মিলিয়ে ৪০ হাজার হিউম্যান হলারে দৈনিক গড়ে ৮০ লাখ ট্রিপে ৬ কোটি ৪০ লাখ টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

তিনি বলেন, রাজধানীতে পাঁচ লাখ রাইডশেয়ারিং মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্যাক্সিক্যাবে দৈনিক গড়ে ২ কোটি ১৬ লাখ ৪০ হাজার ট্রিপে যাত্রী পরিবহন করে। এসব ট্রিপে প্রতিদিন গড়ে ১৬২ কোটি ৩০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

ওই আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির সহসভাপতি তাওহিদুল হক লিটন। এতে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হানিফ খোকন, মানবাধিকার সংগঠক হানিফ ইসা, আতিকুর রহমান প্রমুখ।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর