রাজধানীতে রাস্তা পারের সময় ট্রাক চাপায় মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩০ পিএম

যাত্রাবাড়ীর কাজলায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় শহিদুল ইসলাম (৩২) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৪টার দিকে কাজলা তেন পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, রাস্তা পারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন শহিদুল‌। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শহিদুল‌কে মৃত ঘোষণা করেন।

শহিদুলের প্রতিবেশী রাজু হোসেন জানান, শহিদুল একজন বাস চালক। কাজলা পাম্পের সামনে হেঁটে রাস্তা পারের সময় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাড়িচাপা পড়া নারীকে হিঁচড়ে নেয়া সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

মৃত শহিদুল মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত জুলহাসের ছেলে। বর্তমানে তিনি যাত্রাবাড়ীর শনির আখড়ায় ৮নং গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। দুই মেয়ের জনক তিনি।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর