৯ ঘণ্টা চললো মেট্রোরেল, মুসল্লিদের আনন্দে ঘরে ফেরা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১০:১৭ পিএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ দিনে মুসল্লিদের সুবিধা দিতে ৯ ঘণ্টা চললো মেট্রোরেল। রোববার (২২ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। যদিও নিয়মিত বেলা ১২টা পর্যন্ত চলে এই গণপরিবহনটি। ফলে কিছুটা হলেও এবার ভোগান্তি কমেছে ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের। সেই সঙ্গে মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা ছিল ইজতেমায় আসা মুসল্লিদের বাড়তি পাওনা। 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হতে হতেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনে। মাত্র ১০ মিনিটে আগারগাঁও পৌঁছে, তারা ধরেন বাড়ির পথ। 

মুসল্লিরা বললেন, ইজতেমা মাঠে বিশ্ব শান্তি কামনা পর মেট্রোরেলে উঠতে পারাটা তাদের জন্য বাড়তি শান্তি।

image


এর আগে সকালে আগারগাঁও মেট্রোরেল স্টেশনেও দেখা যায় ইজতেমায় অংশ নিতে যাওয়া মুসল্লিদের ভিড়। যাদের চোখেমুখে ছিলো খুশি আর স্বস্তির ছাপ। 

ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রোজেক্টের এডিশনাল প্রোজেক্ট ডিরেক্টর আনোয়ারুল হক বলেন, বিশ্ব ইজতেমার শেষ দিনে মুসল্লিরা যেন সহজে ও স্বাচ্ছন্দে আখেরি মোনাজাতে অংশ নিতে পারেন এবং মোনাজাত শেষে কম সময়ে নিজ গন্তব্যে ফিরতে পারেন সেজন্যেই দুপুর ১২টার পরিবর্তে বিকেল পাঁচটা পর্যন্ত মেট্রোরেল চালানো হয়েছে। 

image


সপ্তাহে ছয় দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত শিগগিরই আসছে কি না এমন প্রশ্নে এই কর্মকর্তা জানালেন, এখনও সে সক্ষমতা তৈরি হয়নি। 

আরও পড়ুন: ১ মার্চ থেকে সরকারি চিকিৎসকদের হাসপাতালেই চেম্বার

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন ২৯ ডিসেম্বর থেকে সাধারণ যাত্রী পরিবহন শুরু করে মেট্রোরেল। শুরুতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল যাত্রী পরিবহন করছে। এখন চলছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আর ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল পল্লবী স্টেশনেও থামবে। ওই দিন থেকে পল্লবী স্টেশন খুলে দেওয়া হবে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর