ঢামেকে প্রতিবন্ধী শিশুকে ফেলে গেল স্বজন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার ১১০ নম্বর ওয়ার্ডের কাছ থেকে এক জন শারীরিক প্রতিবন্ধী (পুত্র) শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি কথা বলতে পারে না, ফলে কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছেন তা জানা যায়নি।  

বুধবার সন্ধ্যার দিকে ১১০ নম্বর ওয়ার্ডের পাশে লোকজন বাথরুমে যেতে গিয়ে চোখ পড়ে শিশুটির দিকে। প্রথমে বুঝতে না পারলেও যখন দীর্ঘ সময় পর পুনরায় একই স্থানে তাকে দেখা যায়, তখন বুঝতে তারা পারেন শিশুটির কোনো স্বজন নেই। পরে তারা হাসপাতালের পুলিশ ক্যাম্পে খবর দেন। 

সংবাদ শুনে সেখানে উপস্থিত হন ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া।

তিনি বলেন, শিশুটির কোনো স্বজন নেই, সে প্রতিবন্ধী, তার বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর হবে। 

তিনি আরও জানান, পরে বিষয়টি হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সাহেবকে অবিহিত করি। এবং তার পরামর্শ মতো হাসপাতালের ওয়ার্ড মাস্টার জিল্লুরের মাধ্যমে বুধবার (১ ফেবরুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শিশু বিভাগের ২০৮ নম্বর ওয়ার্ডে শিশুটিকে ভর্তি করানো হয়। 

এদিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে দেখে প্রাথমিকভাবে তিনি মনে করেন, শিশুটির তেমন কোনো (রোগ) সমস্যা নেই, শুধুমাত্র সে প্রতিবন্ধী। তার পরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।  

তিনি জানান, যদি অসুস্থ বা কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে আগামীকাল পরিচালক স্যার প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন। 

এসব ক্ষেত্রে কি করা হয়, জানতে চাইলে বাচ্চু মিয়া বলেন, শিশুটির যদি সুস্থ থাকে, আর তার কোনো ওয়ারিশ পাওয়া না যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানাকে অভিহিত করে হাসপাতালের মাধ্যমে শিশুদের আশ্রয় কেন্দ্রে দেয়া হয়।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর