সড়কে পোশাক চুরি বন্ধে কঠিন শাস্তি চায় বিজেএমইএ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫১ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রপ্তানির পোশাক চুরির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে প্রয়োজনে আইন সংশোধনের দাবি জানিয়েছে বিজিএমইএ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে সংগঠনের সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক চুরির কারণে বিদেশি ক্রেতাদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

প্রায় দেড় যুগ ধরে বিভিন্ন দেশে রপ্তানির সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই হাজারের বেশি কাভার্ডভ্যান থেকে শত শত কোটি টাকার তৈরি পোশাক চুরি করেছে একটি চক্র।

২০২২ সালে প্রায় ২০-২২টি চুরির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছেন দেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, জানুয়ারি মাসের শুরুতে ব্রাজিল থেকে ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট রপ্তানিকারককে জানানো হয়, প্রায় বেশিরভাগ কার্টনের ৩০ থেকে ৩৫ ভাগ পোশাক তারা বুঝে পাননি।

এই শিপমেন্টে ২৬ হাজারের বেশি পোশাক ছিল। তখন প্রায় আট হাজার পোশাক চুরি হয় এবং একটি চোর চক্রের মূলহোতা শাহেদসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফারুক হাসান বলেন, পোশাক চুরি নিয়ে দফায় দফায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধান ও ট্রাক-কাভার্ডভ্যান ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছি।

সবশেষ র‌্যাব গত ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পোশাক শিল্পের পণ্য চুরির একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা শাহেদসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

চক্রের প্রধান হোতা শাহেদের বিরুদ্ধে ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে। শাহেদ জানান, স্যাম্পল দেখে তারা বাজার দর যাচাই করেন। যদি পণ্যের মূল্যমান ১২ লাখ থেকে ১৫ লাখ টাকার মধ্যে হয়, তবেই তারা এ ধরনের চুরির অভিযান চালায়।

পোশাক শিল্প মালিকদের নেতা বলেন, মহাসড়কে পোশাক শিল্পের পণ্য চুরি রপ্তানিকারকদের জন্য একটি ক্রমবর্ধমান উদ্বেগের কারণ হয়ে উঠছে।

মহাসড়কে পোশাক চুরি রোধে বেশ কয়েকটি প্রস্তাবনা দিয়েছে বিজিএমইএ। এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপনের চলমান কাজ মার্চের মধ্যে শেষ করতে হবে।

মহাসড়কে পোশাক চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

কতিপয় নাম সর্বস্ব কোম্পানি এসব চুরির মালামাল কিনে স্টকলট হিসেবে বিভিন্ন দেশে রপ্তানি করে। স্টকলট রপ্তানির ক্ষেত্রে মালের উৎস নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: মেট্রোরেলের পাস দিয়ে চড়া যাবে নগর পরিবহনেও

প্রয়োজনে বিজিএমইএ/বিকেএমইএ থেকে সনদপত্র গ্রহণের মাধ্যমে রপ্তানির অনুমোদন দেওয়া যেতে পারে। চোর চক্রকে ধরতে পুলিশের পাশাপাশি গোয়েন্দাদেরও কাজে লাগাতে হবে।

কাভার্ডভ্যান মালিক সমিতি, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, কাভার্ডভ্যান চালক, সহকারীদের ডাটাবেইজ প্রস্তুত করে সংশ্লিষ্টদের কাছে সেই তথ্য হস্তান্তর করতে হবে।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে কারখানাগুলোর উৎপাদন খরচ বাড়ছে। তবে বিশ্ব বাজারে এখন জ্বালানি তেল এবং গ্যাসের দাম কমছে। তাই দেশেও দাম ধাপে ধাপে কমিয়ে সহনীয় করার দাবি জানান তিনি।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো পর্যালোচনায় ১২ দিনের সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদ। সোমবার (২৩ নভেম্বর) থেকে...
রাজধানীর লালবাগে ‘কাচ্চি খানাস’ নামের একটি রেস্তোরাঁয় গ্যাসের লাইন মেরামতের সময় আগুন লেগে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ (৪২৮ মিলিয়ন) মার্কিন ডলারে। একই সময়ে ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাস মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানর আহ্বানে সংলাপে বসতে যাচ্ছে প্রধান বিরোধী দল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর