কালশী ফ্লাইওভারে যান চলাচল শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৮ পিএম

রাজধানীর সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরো একটা ফ্লাইওভার। ১৯ ফেব্রুয়ারি যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কালশী ফ্লাইওভার।

প্রশস্ত সড়ক, নান্দনিক ফুটওভার ব্রিজ এবং ফুটপাত বদলে দিয়েছে এক সময়ের ঘিঞ্জি কালশী এলাকাটি। মেট্রোরেলের পর, এই ফ্লাইওভার বদলে দেবে মিরপুরের যোগাযোগ ব্যবস্থা।

রাজধানীর অংশ হয়েও এক সময় কালশী ছিলো নেহাত এক দরিদ্র জনপদ। সারি সারি বস্তিঘর আর বিহারী ক্যাম্প। সরু রাস্তায় ছিলো না ড্রেনেজ ব্যবস্থা।

কিন্তু এখন বদলে গেছে সেই কালশী। মিরপুরের সাথে বিমানবন্দর, গুলশান, বনানী, বারিধারার যোগাযোগের অন্যতম পথ হয়ে উঠেছে কালশী সড়ক।

গাড়ি চলাচল বেড়ে যাওয়ায় এই পথে তৈরি হতো তীব্র যানজট। সেই জট খুলতেই নতুন এই ফ্লাইওভার। নির্মাণকাজ শেষ। এখন চলছে সৌন্দর্যবর্ধনও ও আনুষাঙ্গিক কাজ।

১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর খুলে দেয়া হবে ফ্লাইওভারটি। উত্তর সিটির উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন।

ফ্লাইওভারটি ইসিবি চত্বর থেকে কালশী মোড়, মিরপুর ডিওএইচএস ও মিরপুর সাড়ে এগারো নম্বর পর্যন্ত চলাচলকে নির্বিঘ্ন করবে।

কয়েক কোটি মানুষের এ নগরের অন্যতম ব্যস্ত এলাকা মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা; অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে তৈরি হচ্ছে নতুন এ পথ।

ইসিবি চত্বর থেকে এই উড়ালপথ ধরে চলে যাওয়া যাবে পল্লবী কিংবা মিরপুরে। ফ্লাইওভারের দৈর্ঘ্য দুই হাজার ৩৩৫ মিটার। ৪৭৫ মিটারের র‌্যাম্প রয়েছে পাঁচটি।

৬৮টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা এই উড়ালসড়কের গার্ডার সংখ্যা ১৭টি। সমান তালে চলতে তৈরি হয়েছে নিচের সড়কের কাজও। চার কিলোমিটারের সেই সড়ক নির্মাণকাজও শেষ।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং: সাহাবুদ্দিন

সেই সড়কও সেজেছে নতুন সাজে। আছে সুপরিসর ফুটপাত, বাস বে। তৈরি হয়েছে নান্দনিক ফুটওভার ব্রিজ। সব মিলে গোটা এলাকাই যেনো বদলে গেছে।

স্থানীয়রা বলছেন, যেন রাতারাতিই সব বদলে গেলো। তাদের এতোদিনের কষ্টের যেন অবসান হলো। নতুন এক দৃষ্টান্তও তৈরি করেছে এই প্রকল্প।

কাজ শেষ হওয়ার কথা ছিলো আগামি জুনে। চার মাস আগেই শেষ হলো এই নির্মানযজ্ঞ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর এটি জনগণের জন্য খুলে দেয়া হবে।

উদ্বোধনীকে ঘিরে চারদিকে চলছে শেষ সময়ের প্রস্তুতি। চলছে ঘষামাজা আর সৌন্দর্যবর্ধন। সব ঠিক থাকলে ১৯ ফেব্রুয়ারি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


একাত্তর/আরবিএস   

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর