নগর উন্নয়ন কমিটির বৈঠকের সিদ্ধান্ত

দুই মাসের মধ্যে ঢাকার ৪২ ভবন ভাঙতে হবে

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:০৮ পিএম

ঢাকার অতি ঝুঁকিপূর্ণ ৪২ ভবন দুই মাসের মধ্যে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

রোববার (১২ মার্চ) এক সপ্তাহের মধ্যে এসব ভবন খালি করতে নির্দেশনা দিয়ে ভবন মালিক বা কর্তৃপক্ষকে চিঠি পাঠাচ্ছে সংস্থাটি। 

প্রথমে এসব ভবনের মালিকদের নিজ উদ্যোগে ভেঙে ফেলতে দুই মাস সময় বেঁধে দেওয়া হবে। তা না হলে, রাজউক ভবন গুঁড়িয়ে দিয়ে মালিকপক্ষের কাছ থেকে খরচ আদায় করবে। 

শনিবার (১১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত নগর উন্নয়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন।

রাজউক সূত্রে জানা গেছে, বৈঠকে আরও ১৮৭ ভবন মালিককেও নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই সব ভবনও ঝুঁকির তালিকায় আছে। তবে সেগুলো রেট্রোফিটিং করে ব্যবহার করতে সংশ্লিষ্ট ভবন মালিক বা কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হবে। তারা যদি রেট্রোফিটিং করে ব্যবহার করতে চায় তাহলে করবে, অন্যথায় সেগুলোও একই প্রক্রিয়ায় ভেঙে ফেলা হবে।

রাজধানীতে একের পর দুর্ঘটনা নিয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজউক। যাতে মানুষ ভবন ব্যবহার ও নকশার বিষয়ে সচেতন থাকেন। পাশাপাশি নকশার ব্যত্যয় থাকলে সেটা যেন নিজ উদ্যোগে ভবন মালিকরা ঠিক করে নেন। পাশাপাশি বর্তমানে চলমান বেজমেন্টের অবস্থা-সংক্রান্ত জরিপের কাজ শেষ হলে ওই সব ভবন মালিককেও নোটিশ দেওয়া হবে। তারা যেন বেজমেন্টের ব্যবহারবিধি যেন মেনে চলেন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মালিকদের দণ্ড দেওয়ার কার্যক্রম শুরু করবে রাজউক।

এ বৈঠকে মধ্য ও দীর্ঘমেয়াদি কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে উন্মুক্ত স্থান বাড়ানোর প্রস্তাব এসেছে। অনেক সময় দুর্ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণে পানি পাওয়া যায় না। রাজধানীতে জলাশয় কমেছে। প্রয়োজনে ভরাট হওয়া জলাশয় রাজউক অধিগ্রহণ করে জলাধারগুলো রক্ষা করবে। এজন্য ল্যান্ড সার্ভে করে একটি প্রকল্প নিতে পারে রাজউক। 

বৈঠক শেষে গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, অতি ঝুঁকিপূর্ণ ৪২ ভবন এক সপ্তাহের মধ্যে খালি করতে মালিকদের বলা হবে। তাদের নিজ উদ্যোগে দুই মাসের মধ্যে সেসব ভবন ভাঙতে হবে। এর বাইরে বাকি যে ভবনগুলো ব্যবহারের সুযোগ আছে, সেগুলোকে রেট্রোফিটিং করতে বলা হবে।

রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, আমরা এখনই সব ভবন নিয়ে শক্ত অবস্থানে যাব না। কারণ, রাজধানীর ঝুঁকিপূর্ণ সব ভবন আমরা এখনও চিহ্নিত করতে পারিনি। আপাতত নগরী নিরাপদ করার জন্য সচেতনতা বাড়ানোর কাজ শুরু করব। গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হবে। দুর্ঘটনা রোধে যে কমিটিগুলো গঠন করা হবে, তাদের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা পাওয়া গেলে পর্যায়ক্রমে নোটিশ ইস্যু করা হবে। আরবান রেজিলিয়েন্স প্রকল্পের (ইউআরপি) আওতায় চালানো জরিপে যে ভবনগুলো পাওয়া গেছে, আপাতত সেগুলোকেই নোটিশ দেওয়া হবে।

রাজউক বোর্ডের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) তন্ময় দাস গণমাধ্যমকে বলেন, ইউআরপির তালিকায় থাকা অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা আপাতত প্রকাশ না করার সিদ্ধান্ত হয়েছে। কারণ, এতে আবার মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: পরমাণু কেন্দ্রের ভবন ধসে গাফিলতি খতিয়ে দেখা হবে: মন্ত্রী

বৈঠকে রাজউকের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক আলী আহমদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, গণপূর্তের প্রধান প্রকৌশলী শামিম আখতার, সিটি করপোরেশনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থা ও পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর