নগরীতে ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশু নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০২:৪৩ পিএম

রাজধানীর রামপুরায় ঘুড়ি ওড়ানোর সময় আটতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে দুই ভবনের মাঝখান দিয়ে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু মো. রাফসান (১২) বরিশাল হিজলা উপজেলার গঙ্গাপুরের আ. রউফের ছেলে। সে সালামবাগ আনোয়ারুল উলুম মাদ্রাসার হাফেজী শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা আব্দুর রশিদ জানান, রাফসান পূর্ব রামপুরায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় রাফসান বাড়ির পাশের একটি ভবনে অন্যান্য ছেলেদের সাথে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়। 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, পূর্ব রামপুরার পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে একটি আটতলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে দুই ভবনের মাঝখান দিয়ে নিচে পড়ে যায় শিশু রাফসান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: গাজীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি শনিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর