ফরিয়াদের দৌরাত্মে বাড়ছে গরুর মাংসের দাম

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০১:৪১ পিএম

বাজারে গরুর সরবরাহ কম, এই অজুহাতে ৭৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা। অথচ ঢাকার বিভিন্ন স্থানে ৬৪০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় বলছে, ৬৪০ টাকায় মাংস বিক্রি করলেও লাভ থাকছে। এদিকে দাম নিয়ন্ত্রণে তদারকির অভাবেই দাম নাগালের বাইরে বলছেন ভোক্তারা। 

দেশে সারা বছরে গরুর মাংসের বেশিরভাগ চাহিদা মেটে গৃহস্থের গরু দিয়ে। কিন্তু গরুর খাবারের জোগান দিতে না পারায় অনেক গৃহস্থের ঘরেই কমেছে গরুর সংখ্যা।

বসিলার মনির মিয়ার গোয়ালে গেলো বছর ১০টি গরু ছিলো। গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার নিজের জন্য রেখেছেন দুটি গরু। রাজধানীর আশেপাশের অনেক গৃহস্থের ঘরেই এই চিত্র। 

গৃহস্থের ঘরে গরু মিলছে না এমন অজুহাতে বাজারে গরুর মাংসের চড়া দাম হাঁকাচ্ছেন মাংস ব্যবসায়ীরা। বলছেন, দাম বেড়ে যাওয়ায় কমেছে বেচা-বিক্রি।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাজারদর থেকে কেজিতে ১০০ টাকা কমে ৬৪০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছে প্রাণি সম্পদ মন্ত্রণালয়।

প্রাণিসম্পদ মন্ত্রী বললেন, এই দামে বিক্রি করেও মাংসে লাভ থাকছে। খামার মালিক সমিতির সভাপতি ইমরান হোসেনের দাবি, দাম বাড়ার কারণ মধ্যস্বত্বভোগিরা। 

এদিকে চামড়া ব্যবসায়ীরা বলছেন, চামড়ার সরবরাহ আছে আগের মতোই, তাই বেচাবিক্রি কমার দাবি ঠিক নয়। প্রাণিসম্পদ অধিদপ্তরও বলছে দেশে পর্যাপ্ত গরু আছে। 

দেশে গরুর সংখ্যা, গোখাদ্যের দাম ও বাজারে মাংসের চাহিদা নিয়ে সরকারি প্রতিষ্ঠানে প্রকৃত তথ্য নেই। নেই মধ্যস্বত্বভোগিদের ঠেকাতে তদারকি।

আর এই সুযোগটাই নিচ্ছে ফরিয়া ও ব্যবসায়ীদের অশুভ চক্রটি। যার কারণে ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে এ সময়ের সবচেয়ে সহজলভ্য আমিষ- গরুর মাংস।

image


আরও পড়ুন: সেই সুলতানার মৃত্যুর কারণ জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন

অথচ কিছুদিন আগেই এফবিসিসিআই জানিয়েছে, দুবাইয়ে কোনো গরুর খামার নেই। সেখানে আমদানি করে মাংস বিক্রি করা হয়। তারপরে দুবাইয়ে গরুর মাংসের কেজি ৫০০ টাকা।

ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি হলে প্রতি কেজি মাংসের দাম পড়বে সর্বোচ্চ ৪০০ টাকা। তাহলে কেন বাংলাদেশে গরুর মাংস ৭৫০ টাকা দরে কিনতে হবে, সেই প্রশ্নও উঠছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর