সারাবছর সুলভ দামে পণ্য বিক্রি চালু রাখার দাবি

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৭:৫২ পিএম

বাজারের উর্ধ্বগতিতে কম দামে মাংস-দুধ কিনতে পেরে কিছুটা স্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ক্রেতাদের পর্যাপ্ত ভীড় না থাকলেও তারা বলছেন, সারা বছরই ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা চালু রাখা দরকার। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, রমজানে কম দামে পণ্য দিতেই এ কার্যক্রম। 

বাজারে চড়া গরুর মাংস, মুরগির মাংসেও স্বস্তি নেই। দৈনন্দিন বাজার তালিকা কাটছাট করেও কুলাতে পারছে না মানুষ। দামের উর্ধগতি ঠেকাতে রোজার শুরু থেকেই গরু, খাসি, মুরগির মাংস, দুধ আর ডিম কম দামে বিক্রির উদ্যোগ নেয় প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

ঢাকার ২০টি স্থানে প্রথম রোজা থেকে ২৮ রোজা পর্যন্ত এসব পণ্য মিলবে। এ বছর গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা মূল্যে বিক্রয় করা হচ্ছে।

রোজার নবম দিন, শনিবার কম দামের পণ্য কিনতে ক্রেতার উপস্থিতি ছিলো কম। ক্রেতারা বলছেন, দাম বাজারের চেয়ে কিছুটা কম। ফলে আমিষের চাহিদা কিছুটা মেটানো যাচ্ছে। তারা বলছেন, গরু, মুরগি, খাসি, দুধ, ডিমের দাম বাজারের চেয়ে কিছুটা কম। তবে দাম আরো কমলে তাদের সুবিধা হয়। পাশাপাশি সারাবছর সুলভ দামে পণ্য বিক্রিরও দাবি জানান তারা। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রমজানে ক্রেতাদের স্বস্তি দিতেই কম দামের ব্যবস্থা করা হয়েছে। পণ্য বিক্রিতে যেন কোন অনিয়ম না হয় সেদিকেই নজর রাখা হচ্ছে। মানুষ তার সাধ্যের মধ্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারেন, সেজন্য ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলছে।

সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেইট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বসিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর ও রামপুরায় এ কার্যক্রম চালু থাকবে।

একজন ক্রেতা সর্বচ্চো এক কেজি গরুর মাংস, এক কেজি খাসির মাংস, এক কেজি মুরগি, পাঁচ লিটার দুধ আর দুই হালি ডিম নিতে পারবে।


একাত্তর/আরবিএস  
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর