র‌্যাবকে নিয়ে তথ্যচিত্রে কথা বলা যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০৪:০৩ পিএম

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডয়েচে ভেলে জানিয়েছিল, ওই তথ্যচিত্রটি তৈরিতে সহায়তা করে নেত্র নিউজ। নাফিজ ২০১৭ সালে উত্তরায় আলোচিত আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন ।

রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১০ এপ্রিল) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ সাংবাদিকদের জানিয়েছেন, নাফিজের বিরুদ্ধে পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ তাকে আদালতে পাঠানো হবে।

তিনি জানান, গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদ, পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এদিকে ভাটারা থানার অফিসার ইনচার্জ এবিএম আসাদুজ্জামান জানান, এ ঘটনায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে।

আরও পড়ুন: ককটেল ফাটিয়ে পথচারীর গতি রোধ, পরে কুপিয়ে হত্যা

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তখন তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছিল।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দায়িত্বভার নেওয়ার পর নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন,...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বৈশ্বিক কূটনীতিতে এক অনন্য অধ্যায় সূচনা হতে যাচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর। ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ...
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর