অনিয়ম ও নিষিদ্ধ পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৬:৫২ পিএম

ডবল স্টিকার লাগানো এবং নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে রাজধানীর বসুন্ধরা সিটির তিনটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এর মধ্যে আলমাস’কে ৭০ হাজার এবং মোস্তফা মার্ট ও ইংলটকে ২০ হাজার করে জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তর বলছে, ভোক্তার সঙ্গে প্রতারণা করলে কোনো ছাড় নেই।

শনিবার (১৫ এপ্রিল) সকালে ঈদকে সামনে রেখে রাজধানীর অন্যতম ব্যস্ত বিপণীকেন্দ্র বসুন্ধরা সিটিতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুরুতে মোস্তফা মার্টে গিয়ে দেখা গেলো- দামসহ আমদানিকারকের স্টিকারের পশে নিজেদের স্টিকারও লাগিয়েছে প্রতিষ্ঠানটি। ২০ হাজার টাকা জরিমানা করা হয় তাদের। 

বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ফোর’কে প্লাস নাইট ক্রিম বিক্রি করার পাশাপাশি পণ্যের গায়ে দুই স্টিকার লাগানোর অপরাধে আলমাসকে জরিমানা করা হয় ৭০ হাজার টাকা।

যদিও জরিমানার বিষয়ে কথা বলতে রাজি হননি আলমাস কর্তৃপক্ষ। এরপর অভিযান চলে আরেকটি প্রসাধন সামগ্রীর আউটলেটে। 

ইংলট নামে এই প্রতিষ্ঠানের দাবি, তারা প্রসাধনী আমদানি করে বিক্রি করে, অথচ দাবির সপক্ষে আমদানির কোনো নথি দেখাতে পারেনি ইংলট। 

ফলে এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বললেন, ঈদের বাজারে ভোক্তাকে ঠকালে আরও কঠোর হবেন তারা। 

image


এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, আইনি সীমাবদ্ধতায় আরও কঠোর হতে পারছেন না তারা।

শনিবার এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোক্তার অধিকারের জন্য ভোক্তাকেই আওয়াজ তুলতে হবে। না হলে কিছুই অর্জন করা যাবে না। 

তিনি বলেন, ভোক্তারা যদি সচেতন না হয়, নিজের অধিকারের কথা নিজে প্রতিষ্ঠা না করে, তাহলে শুধু ভোক্তা অধিদপ্তর দিয়ে এটি কখনোই সম্ভব নয়।

তিনি বলেন, দেশের দ্রব্যমূল্য বাড়ার পেছনে বৈশ্বিক প্রেক্ষাপট যেমন আছে, তেমনি অভ্যন্তরীণ অনেক বিষয়েও অসঙ্গতি আছে। দ্রব্যমূল্য বাড়ার পেছনে আমাদের কর্পোরেট কালচারও দায়ি।

ভোক্তা অধিদপ্তরের প্রধান বলেন, দ্রব্যমূল্য বাড়ার আরেকটি কারণ ব্যবসায়ীদের মানিসকতা। সব পণ্যে অতি মুনাফা লাভের জন্য পণ্যের দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল করে তোলে। 


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর