বাজারে কমেছে সবজি, ডিম ও মুরগির দাম

আপডেট : ০৯ জুন ২০২৩, ১১:১১ এএম

সপ্তাহের ব্যাবধানে বাজারে কমেছে সবজির দাম। একই সাথে কিছুটা কমেছে ডিম ও মুরগির দামও। তবে চিনি, সয়াবিন তেল, আটা-ময়দা ও ডালসহ বেশ কিছু নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।

রাজধানীর কারওয়ানবাজারের সবজির আড়ত ঘুরে দেখা গেছে, বাজারে সবজির দাম গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। 

কাঁকরোল, পেঁপে, পটল ও ঢ্যাড়স সহ প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা কেজিতে। 

এদিকে বেগুন, করলা, বরবটি ও টমেটো পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। কমেছে মুরগী ও ডিমের দাম। 

কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। 

আর কেজিপ্রতি ২০ টাকা কমে সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। 

ডিমের দাম ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। গরুর মাংসের কেজি পড়ছে ৭৫০ থেকে ৭৭০ টাকা।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর