জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম

ঈদের ছুটি শেষ, রবিবার খুলছে সরকারি অফিস আদালত। তাই, ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে ফেরার পথে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

অন্যদিকে ট্রেন যাত্রীদের অভিযোগ, অনলাইন ও কাউন্টারে টিকিট নেই। কিন্তু বাড়তি টাকা দিলে মিলছে টিকেট। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রিয় মানুষদের সাথে ঈদ উদযাপন করে এখন ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীর গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে শনিবার সকাল থেকে সারাদিনই ছিলো যাত্রীচাপ।

ছুটি শেষে সকালে থেকেই রাজধানীতে ফিরতে শুরু করে মানুষ। তবে ঢাকায় আসা মানুষের চাপ খুব একটা বেশি নয়। যাদের অফিস খুলছে, তারাই মূলত সকালে ঢাকায় ফিরছেন।

ফিরতি পথে থেমে থেমে বৃষ্টি কিছুটা বাধার সৃষ্টি করলেও যাত্রীরা বললেন ভোগান্তি নেই। তবে কোন কোন বাসে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ আছে।

ঢাকা ফেরা মানুষেরা বললেন, ঈদে যাওয়া-আসাই উভয় ক্ষেত্রেই বাড়তি ভাড়া আদায় করছে বাস মালিকরা। তারা বলছেন, এটি এখন নিয়মিত ঘটনায় পরিণত হলেও কর্তৃপক্ষ উদাস।

রাজধানীর অন্যতম প্রবেশদ্বার সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে যেসব বাস আসছে তাতে যাত্রী তেমন চাপ নেই। তবে সব বাসই যাত্রী পূর্ণ করে নিয়ে ফিরছে।

বরগুনা থেকে ফিরে আসা যাত্রী সাইফুল ইসলাম বলেন, কাল সকালেও ফিরতে পারতাম। কিন্তু অফিস খোলা সময়ে গাড়িতে প্রচুর ভিড় থাকতে পারে ভেবে আগেই চলে এসেছি।

দশমিনা থেকে আসা খলিলুর রহমান বলেন, পরিবার রেখে এসেছি বাড়িতে। পরের সপ্তাহে গিয়ে নিয়ে আসব। কাল অফিস খুলছে তাই আজই আসতে হচ্ছে।

image


এদিকে, সকালের দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীর চাপ ছিল কম। তবে দুপুরের পর থেকে সেই চিত্র পাল্টে যায়।

দুপুরের পর স্টেশনে প্রবেশ করা সব ট্রেনেই যাত্রী ছিল অনেক বেশি। তেমন সিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেনে চেপে ঢাকাতে ফিরছে মানুষ। সময় মেনেই প্লাটফর্মে ঢুকেছে ট্রেন।

তবে, অভিযোগ আছে অনলাইন ও কাউন্টারে টিকিটের হাহাকার থাকলেও, বাড়তি ভাড়া গুনলে মিলছে অহরহ টিকিট। এ ধরনের ঘটনা বন্ধে কর্তৃপক্ষের আরও নজরদারি চান তারা।

ট্রেন থেকে কেন টিকিট মিলছে তার ব্যাখ্যা দেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আফসার উদ্দিন। তিনি বলেন, ফিরতি পথের টিকেট আগে থেকেই বিক্রি শেষ হয়ে গেছে।

দিনাজপুর থেকে ঢাকায় ফিরেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাঈম সিদ্দিকী। তিনি বলেন, রোববার ব্যাংক খোলা। তাই আজকে ঢাকায় ফিরতে হয়েছে।

চট্টগ্রাম থেকে রাজধানীতে ফিরেছেন সরকারি একটি অফিসের চাকরিজীবী মাহমুদুল হাসান। তিনি বলেন, নির্ধারিত ছুটি শেষে সঠিক সময়ে অফিসে উপস্থিতি হতে হয়। তাই চলে আসা।

ঈদ উপলক্ষে এবার ৫৩ জোড়া ট্রেন চলাচল করছে। এর মধ্যে ৩৮ জোড়া আন্তঃনগর, ৩ জোড়া ঈদ স্পেশাল ও ১২ জোড়া মেইল ট্রেন।


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর