মেডিকেলে ডোনেশান বাণিজ্য বন্ধে অটোমেশন পদ্ধতি

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১০:৫১ পিএম

বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অনিয়ম বন্ধে এবার অটোমেশন পদ্ধতি চালু করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ফলে শিক্ষার্থীদের ভর্তি, সরকার নির্ধারিত ফি’র বাইরে ডোনেশানের নামে বাণিজ্য বন্ধ হবে। সেই সাথে যোগ্য শিক্ষার্থীরাই চিকিৎসা শাস্ত্রে পড়াশোনার সুযোগ পাবে। নতুন শিক্ষাবর্ষে ভর্তির পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে একটি সফটওয়ারের মাধ্যমে। যা কেন্দ্রীয়ভাবে নজরদারিতে থাকবে।

বেসরকারি মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা ও লাখ লাখ টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তির মতো অনিয়ম বন্ধ করতে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পুরো ভর্তি প্রক্রিয়াকে আনা হয়েছে অটোমেশনের আওতায়। যাতে কেবল ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাই মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে।

সেই সাথে সরকার নির্ধারিত ১৯ লাখ ৪৪ হাজার টাকার বেশি আদায় করতে পারবেনা কোন প্রতিষ্ঠান। অভিযোগ আছে, এর আগের বছর গুলোতে সরকারি নির্ধারিত ফি প্রায় ১৯ লাখের বিপরীতে সর্বোচ্চ ৩ গুণ অর্থ দিয়ে ভর্তি করা হতো বেসরকারি মেডিকেল কলেজে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটু মিয়া বলেন, অনেকেই আগে অভিযোগ করেছেন- বেসরকারি মেডিকেলগুলো বেশি টাকা নিয়ে শিক্ষার্থী ভর্তি করে। কিন্তু এবার আর সেই সুযোগ থাকবে না। যার সিরিয়াল আছে- সে সেই টাকা দিয়েই ভর্তি হবে। অটোমেশন পদ্ধতিতে আমরা মেধাকে মূল্যায়ন করছি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এবার এমবিবিএস ও ডেন্টালের প্রায় এক লাখ ৩৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশ করে ৪৯ হাজার। এদের মধ্যে মেধার ভিত্তিতে ৩৭টি সরকারি মেডিকেলে ভর্তি হয়েছে চার হাজার ৩শ’ ৫০ জন। আর ৭২টি বেসরকারি মেডিকেলে ভর্তি হবেন ৬ হাজার ২শ’ ৮ জন। মেধার তালিকায় থাকা শিক্ষার্থীরা ভর্তি না হলে অটোমেশন প্রক্রিয়ায় ধাপে ধাপে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরাও আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবেন।

অধ্যাপক মো. টিটু মিয়া আরও বলেন, দেশের যে ডিগ্রি আছে তা আগামী বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে।

আরও পড়ুন: তারাবোর জামদানি পল্লীতে বসানো হলো ইটিপি

এমন পরিস্থিতিতে বেসরকারি মেডিকেলে অটোমেশনের আওতায় ভর্তিতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। বেসরকারি মেডিকেলে ভর্তি বাণিজ্যের সাথে জড়িত বিভিন্ন চক্র সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে তারা উচ্চ আদালতেও গেছে।

একাত্তর/আরএ

দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধী চৌধুরী মুঈনুদ্দীনের দায়ের করা মানহানির মামলা চলবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম...
কথায় বলে চোরের ওপর বাটপারি। ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর