কামরাঙ্গীরচরে বিস্ফোরণ, শিশুসহ পরিবারের ৫ জন দগ্ধ

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৯:৫৪ এএম

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসায় বিকট শব্দে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। 

শুক্রবার (৯ জুলাই) আনুমানিক ভোর পৌনে চারটায় কামরাঙ্গীরচরের সিলেট্টা বাজার এলাকার একটি দুইতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনায় দগ্ধরা হলেন, আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩৫), তাদের দুই মেয়ে মাইশা (৯) ও আয়শা (৫) এবং তাদেরকে রক্ষা করতে গিয়ে ইয়াসমিনের ভাগ্নে রায়হান (২৫)। পড়ে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেছেন, পাঁচজনকে হাসপাতালে আনা হলেও একজনের অবস্থা খুব বেশি খারাপ না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ১৩ মৃত্যুর বিপরীতে ঝিনাইদহে নতুন রোগী ১৬৩

এদিকে দগ্ধ ইয়াসমিনের ভাগ্নি জামাই তৌহিদ একাত্তরকে জানান, ঐ ভবনের নিচ তলায় দগ্ধ আব্দুল মতিন পরিবারের পাশের রুমে ব্যাটারী চালিত ইজিবাইকের ব্যাটরী চার্জ দেওয়া অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, হয়তো সেখান থেকেই বিষ্ফোরণে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হয়েছেন। 

জাতীয় বার্ণ ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, দগ্ধ পাঁচ জনের মধ্যে চার জন চিকিৎসাধীন রয়েছেন। চারজনের অবস্থায় আশংকাজনক।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে আব্দুল মতিন এর ৯২ শতাংশ, ইয়াসমিনের ৯৫ শতাংশ, দুই বোন মাইশা ও আয়েশার যথাক্রমে ৪৫ শতাংশ ও ৪২ শতাংশ আগুনে পুড়ে গেছে। 


একাত্তর/আরএইচ

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তিসহ একাধিক দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ...
সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের (এমপি) পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ)...
কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে এ বিষয়ে জাতীয় সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর