নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় বোমা উদ্ধারের ঘটনায় মামলা

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯:৪২ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দর উপজেলার দুইটি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিনটি শক্তিশালী বোমাসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। 

সোমবার (১২ জুলাই) রাতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর সদস্য পরিদর্শক গোলাম মর্তুজা বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে দুই থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম একাত্তরকে বলেন, কাউন্টার টেরোরিজম ইউনিট বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেছে। এই দুই মামলায় আব্দুল্লাহ আল মামুন ও নাঈমকে শোন অ্যারেষ্টের আবেদনের পর রিমান্ডে আনাসহ যাবতীয় আইনি পক্রিয়া পরিচালনা করবে জেলা পুলিশ।

এর আগে রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জে পৃথক দুইটি অভিযান চালিয়ে, মসজিদে ইমামতির আড়ালে নাশকতার উদ্দেশ্যে ছদ্মবেশে শক্তিশালী বোমা তৈরি, বোমা তৈরির প্রশিক্ষণ এবং পুলিশকে টার্গেট করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে নব্য জেএমবির সামারিক বাহিনীর দুই সদস্য আব্দুল্লাহ আল মামুন ও মেজর উসামা ওরফে নাঈমকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের দল। 

রোববার রাতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াপাড়া এলাকার মিয়া বাড়িতে ও বন্দরের কাজিপাড়ায় পৃথক দুইটি জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের বড় অর্জন

সোয়াত ও বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা জেলা পুলিশের সহযোগীতায় রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে শক্তিশালী তিনটি আইইডি তাজা বোমা উদ্ধার করে নিরাপদ বিস্ফোরণ ঘটিয়ে তা নিষ্ক্রিয় করে। এসময় ইমামের ঘরে তল্লাশি চালিয়ে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে ইমাম আব্দুল্লাহ আল মামুন ওরফে ডেভিল কিলার ওরফে ওয়াকিলসহ বেশ কয়েকজনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন।

রোববার রাতে অপর অভিযানে জেলার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কাজীপাড়া এলকার আহলে হাদীস মসজিদের ইমাম মেজর ওসামা ওরফে নাঈমের বাসা থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামাদি ও জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। 


একাত্তর/আরএইচ

দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হয়েছে ‘রবি বোলার হান্ট’।
স্মার্ট ও সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় এ সেবার মাধ্যমে...
নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের বিজয়রথ অব্যাহত। বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বতন্ত্র চলচ্চিত্র সমালোচকদের সম্মানজনক...
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর