বইমেলায় মিনহাজের ‘সাখাওয়াত আলী খান ও অন্যান্যের একাত্তর’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম

একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে শিক্ষক, গবেষক মিনহাজ উদ্দীনের ‘সাখাওয়াত আলী খান ও অনান্যের একাত্তর’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক বই। এই গ্রন্থে স্থান পেয়েছে সাখাওয়াত আলী খানসহ বেশ কয়েকজন সাংবাদিকের সাক্ষাৎকার। আছেন তোয়াব খান, আবেদ খান ও কামাল লোহানী। 

এছাড়া কয়েকটি পরিশিষ্টে তুলে ধরা হয়েছে একাত্তর সালের জেনোসাইডের আইকনিক একটি ছবি এবং যুদ্ধদিনে বাঙালির মার্কিন বন্ধু আর্চার কেন্ট ব্লাডকে নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। 

সাক্ষাৎকারভিত্তিক বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন মাসুক হেলাল।

বইটি সম্পর্কে লেখক জানান, বইটিতে যুদ্ধদিনের সাংবাদিকতার অনন্য ইতিহাস উঠে এসেছে। ১৯৭১ সালে একজন সাংবাদিক কীভাবে কাজ করেছেন, পরিস্থিতি কেমন ছিল, কতোটা ভীতির মধ্যে দিয়ে তারা কাজ করেছেন সেই চিত্র নিখুঁতভাবে উঠে এসেছে।

প্রকাশক রবীন আহসান জানান, বইটি খুবই তথ্যসমৃদ্ধ। আমি মনে করি সাংবাদিকতার শিক্ষার্থীদের পাশাপাশি বইটি ইতিহাস গবেষকদেরও কাজে লাগবে। বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা। ২৫-৩০ শতাংশ ছাড়ে বই দুটি পাওয়া যাবে শ্রাবণ প্রকাশনীর ৪৬৩-৪৬৪-৪৬৫ নম্বর স্টলে । 

একাত্তর/এসি
লেখক ও সাংবাদিক খায়রুল বাশার আশিকের লেখা ‘নিপাতের দিনলিপি’ নামের নতুন বই এসেছে অমর একুশে বইমেলায়। বইটিতে ২০২৪ সালের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি বর্ণনা দিন-তারিখ ও ঘটনার প্রেক্ষাপটসহ তুলে ধরা...
অমর একুশে বইমেলা ২০২৫-এ এবার বইপ্রেমী ও পরিবেশ রক্ষায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) ও স্বপ্ন ৭১ প্রকাশন। মেলা প্রাঙ্গণে ৭৫৩ নম্বর স্টলে এক হাজার...
দেশের প্রায় সব অনলাইনে মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকছে ২৫ শতাংশ বিশেষ ছাড়। 
শিশুতোষ বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় ইতালি বোলোনিয়ায়। এই বইমেলা মূলত প্রকাশকদের মিলনমেলা। উৎসবটির ৬১তম আসরে আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দিয়েছেন দেশের শিশুতোষ প্রকাশনা সংস্থা...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর