সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ প্রি-অর্ডার শুরু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫৩ পিএম

দেশের প্রায় সব অনলাইনে মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকছে ২৫ শতাংশ বিশেষ ছাড়। 

লেখক জানিয়েছেন, উদ্যোক্তা, নতুন-পুরাতন ব্যবসায়ীদের বিক্রয় বৃদ্ধির জন্য বইটি জাদুর মতো কাজ করবে। প্রতিষ্ঠান বা ব্যক্তির ব্র্যান্ডিং কৌশল এবং পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের গুপ্ত রহস্যভাণ্ডার এক বইতেই পাওয়া যাবে।

তিনি জানান, বইটি পড়লে সুই থেকে বিমান পর্যন্ত যে কোনো কিছু যে কোনো পরিস্থিতিতে বিক্রি করতে পারবেন। ইমোশনাল মার্কেটিং কীভাবে ক্রেতাকে বশীভূত করে এবং ক্রেতা কীভাবে আপনার পণ্য কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা জানতে পারবেন। ছোট বাজেটে বড় ব্র্যান্ডিং ও প্রমোশন করতে পাবলিক রিলেশনস বা পিআর মার্কেটিং কৌশল রপ্ত করতে পারবেন।

বইটিতে ইন্টারনেটে বিপ্লব সৃষ্টি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিক্রয়ের কৌশলসহ নতুন উদ্যোক্তাদের জন্য ১৫০টি বিজনেস আইডিয়া ও মডেল সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

একই সঙ্গে বিশ্বসেরা ও সফল ১০০টি বিজ্ঞাপন আইডিয়া, পণ্য, সেবা বা আইডিয়া বিক্রয়ের সূক্ষ্ম কৌশল সম্পর্কে ধারণা পাওয়া যাবে ১০১টি বিক্রয় ম্যাজিক অধ্যায় থেকে।

২৪০ পেজের প্রিমিয়াম কোয়ালিটি বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। অনলাইন প্রি-অর্ডারে ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে ৪৫০ টাকায়। 

একাত্তর/এসি
লেখক ও সাংবাদিক খায়রুল বাশার আশিকের লেখা ‘নিপাতের দিনলিপি’ নামের নতুন বই এসেছে অমর একুশে বইমেলায়। বইটিতে ২০২৪ সালের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি বর্ণনা দিন-তারিখ ও ঘটনার প্রেক্ষাপটসহ তুলে ধরা...
অমর একুশে বইমেলা ২০২৫-এ এবার বইপ্রেমী ও পরিবেশ রক্ষায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) ও স্বপ্ন ৭১ প্রকাশন। মেলা প্রাঙ্গণে ৭৫৩ নম্বর স্টলে এক হাজার...
শিশুতোষ বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় ইতালি বোলোনিয়ায়। এই বইমেলা মূলত প্রকাশকদের মিলনমেলা। উৎসবটির ৬১তম আসরে আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দিয়েছেন দেশের শিশুতোষ প্রকাশনা সংস্থা...
একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে শিক্ষক, গবেষক মিনহাজ উদ্দীনের ‘সাখাওয়াত আলী খান ও অনান্যের একাত্তর’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক বই। এই গ্রন্থে স্থান পেয়েছে সাখাওয়াত আলী খানসহ বেশ কয়েকজন সাংবাদিকের...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর