বোলোনিয়া বইমেলায় অতিথি হয়ে গেলেন মিতিয়া ওসমান তিসমা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম

শিশুতোষ বইয়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয় ইতালি বোলোনিয়ায়। এই বইমেলা মূলত প্রকাশকদের মিলনমেলা। উৎসবটির ৬১তম আসরে আমন্ত্রিত অতিথি হয়ে যোগ দিয়েছেন দেশের শিশুতোষ প্রকাশনা সংস্থা ময়ূরপঙ্খির প্রকাশক ও আগামী প্রকাশনীর নির্বাহী পরিচালক মিতিয়া ওসমান তিসমা। 

শুক্রবার রাতে ইতালির এই আন্তর্জাতিক বইমেলায় যোগ দিতে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। মেলা চলবে আট থেকে ১১ এপ্রিল পর্যন্ত।

বিশ্বের প্রায় ১০০টি দেশ ও অঞ্চল থেকে ১৫০০ প্রদর্শক ৬১তম বোলোনিয়া বইমেলায় অংশগ্রহণ করবেন। এতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স ও বইয়ের স্বত্ব ক্রয়-বিক্রয় হয়ে থাকে। 

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি জানানো হয়. মেলার প্রথম দিন সকালে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি দ্য পাওয়ার অব কোলাবরেশন-উইম্যান ইন পাবলিশিং নেটওয়ার্কের  ওপর বক্তব্য রাখেন।  

এর আগে তিসমা ২০১৭ ও ২০২১ সালে পৃথিবীর বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অতিথি হিসেবে যোগ দিয়েছেন। তিনি দক্ষিণ কোরিয়ায় ২০১৮ ও ২০১৯ সালে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২০১৯ সালে অংশগ্রহণ করেছেন ইন্দোনেশিয়ার সাহিত্য উৎসবেও।

অন্যদিকে ২০১৭, ২০১৮ ও ২০২৩ সালে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন শারজাতে। এ ধরনের আরেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য গেছেন তুরস্কেও। তিনি ইস্তাম্বুল, গুটেনবার্গ, সিঙ্গাপুর, কলকাতা, মালয়েশিয়াসহ বিশ্বের আরও অনেক বইমেলায় অংশগ্রহণ করেন। ভারত সরকারের আমন্ত্রণে ২০১৮ সালে যুব সম্মিলনীতে অংশগ্রহণের মাধ্যমে ভারত সফর করেন তিনি।

তিসমা ২০১৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কলম্বিয়া পাবলিশিং কোর্স সম্পন্ন করেছেন। তার প্রকাশনা প্রতিষ্ঠান ময়ূরপঙ্খি সর্বাধিক মানসম্মত শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমি কর্তৃক ২০১৬, ২০২৩ ও ২০২৪ সালে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ লাভ করে।

একাত্তর/এসি
লেখক ও সাংবাদিক খায়রুল বাশার আশিকের লেখা ‘নিপাতের দিনলিপি’ নামের নতুন বই এসেছে অমর একুশে বইমেলায়। বইটিতে ২০২৪ সালের কোটা আন্দোলনের শুরু থেকে শেষ অবধি বর্ণনা দিন-তারিখ ও ঘটনার প্রেক্ষাপটসহ তুলে ধরা...
অমর একুশে বইমেলা ২০২৫-এ এবার বইপ্রেমী ও পরিবেশ রক্ষায় আগ্রহী ব্যক্তিদের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) ও স্বপ্ন ৭১ প্রকাশন। মেলা প্রাঙ্গণে ৭৫৩ নম্বর স্টলে এক হাজার...
দেশের প্রায় সব অনলাইনে মিজানুর রহমান সোহেলের ‘বিক্রয় ম্যাজিক’ বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত থাকছে ২৫ শতাংশ বিশেষ ছাড়। 
একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে শিক্ষক, গবেষক মিনহাজ উদ্দীনের ‘সাখাওয়াত আলী খান ও অনান্যের একাত্তর’ শিরোনামে মুক্তিযুদ্ধভিত্তিক বই। এই গ্রন্থে স্থান পেয়েছে সাখাওয়াত আলী খানসহ বেশ কয়েকজন সাংবাদিকের...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর