জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত গণজাগরণ মঞ্চের

আপডেট : ৩০ জুলাই ২০২৪, ০৬:৪১ পিএম

জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে ১৪ দল যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে গণজাগরণ মঞ্চ। 

সোমবার যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতে ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ১৪ দলীয় জোট।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, গণমাধ্যমসূত্রে আমরা জেনেছি, সন্ত্রাস, নৈরাজ্য, হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের প্রেক্ষিতে সরকার জামাত-শিবির নিষিদ্ধের এই সিদ্ধান্ত বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামাত- শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া গণজাগরণ মঞ্চের ছয়দফা দাবির মধ্যে এটি ছিল অন্যতম। দীর্ঘ দশ বছরের অধিক সময় পর এই দাবী মেনে নিয়ে উদ্যোগকে স্বাগত জানায় গণজাগরণ মঞ্চ।

তিনি আরও বলেন, কিন্তু সরকারের এই দীর্ঘ কালক্ষেপণ দেশকে অরাজকতার যে প্রান্তে এনে দাঁড় করিয়েছে, তার ভুক্তভোগী হচ্ছেন জনগণ। এটা সত্যিই আশ্চর্যের যে, আদালতের রায়সহ গণজাগরণ মঞ্চের সপ্রমাণ দাবির পরও জামাত-শিবিরের সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গীবাদের বীভৎসতা বুঝতে সরকারের এত দীর্ঘ সময় লাগলো। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে ২০১৩ সালে যখন এই যুদ্ধাপরাধী সংগঠনটির নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন, তখনই তাদের রাজনীতি নিষিদ্ধ করা হলে তা আরও কার্যকর হতো।

গণজাগরণ মঞ্চের দাবি উত্থাপনের দীর্ঘ ১০ বছর পর জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও, দেশের নানা স্তরে এমনকি খোদ সরকারি দলের মধ্যেও জামাত-শিবির ও তাদের জঙ্গীমনস্কতার ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানায় গণজাগরণ মঞ্চ।

গণজাগরণ মঞ্চের দাবি উত্থাপনের দীর্ঘ ১০ বছর পর জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হলেও, দেশের নানা স্তরে এমনকি খোদ সরকারি দলের মধ্যেও জামাত-শিবির ও তাদের জঙ্গীমনস্কতার ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও জোর দাবি জানায় গণজাগরণ মঞ্চ।

আরবিএস
জামায়াতের আমির নিজের ছেলেকে জঙ্গিবাদে জড়াতে সহযোগিতা করেছে, অর্থায়ন করেছে। সেজন্যই ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম...
ঢামেক হাসপাতালে মানবতা বিরোধী অপরাধের (যুদ্ধাপরাধী) দায়ে সাজাপ্রাপ্ত কারাবন্দী সালেক মিয়া ওরফে মিয়ার (৮৩) মৃত্যু হয়েছে।শনিবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ...
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি কেএম আমিনুল হক ওরফে রজব আলী’কে রাজধানীর কলাবাগান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।শনিবার (২ জুলাই)...
মহামারী করোনার তীব্র সংক্রমণে গত দুই বছর ঢাকার ঈদ জামাত সীমিত ছিল চার দেয়ালের ভেতর, কোলাকুলিতেও ছিল মানা, সংক্রমণ কমে আসায় এবার ঈদ ফিরছে উৎসবের পুরনো মেজাজে।রাত পোহালেই ঈদ। এরইমধ্যে প্রায়...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর