তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৮ পিএম

তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা জানাল স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন। কমপক্ষে ৩ বার রক্ত দানকারী লাইফ লং, ১০ বারের সিলভার, ২৫ বারের গোল্ডেন এবং ৫০ বার স্বেচ্ছায় রক্তদান করা প্লাটিনাম বিভাগের নানা বয়সী স্বেচ্ছা রক্তদাতাকে এ সম্মাননা জানানো হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি ২০২৩) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মো. তোফাজ্জল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ মানুষের জন্য। পৃথিবীতে আটশ’ কোটি মানুষ আছে। প্রতিটি মানুষ অনন্য। জীবের মধ্যে একমাত্র মানুষই অন্য মানুষকে রক্ত দিতে পারে, এমনকি কখনো প্রয়োজনে অঙ্গও দিতে পারে।

তিনি আরো বলেন, কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে রক্ত উৎপাদনে অনেক চেষ্টা করেও এখনো সম্ভব হয় নি। সম্মিলিতভাবে যদি আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি তবে তা সহজ হয়ে যায়। রক্ত দেয়ার ক্ষেত্রেও একই কথা। রক্ত দিলে শারীরিক অনেক সমস্যা থেকেও রক্ষা পাওয়া যাবে এটা বিজ্ঞানে প্রমাণিত।

image


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক নিজামউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান।

এসময় স্বেচ্ছা রক্তদাতাদের পক্ষে অনুভূতি বর্ণনা করেন ২৬ বারের রক্তদাতা আয়শা জুবাইরা আফরোজ এবং নিয়মিত রক্ত গ্রহীতাদের মধ্য থেকে অনুভূতির কথা জানান থ্যালাসেমিয়ায় আক্রান্ত তাহমিদুর রহমান আরিয়ান।

স্বেচ্ছা রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি রক্তের চাহিদা পুরোপুরি মেটাতে নতুন স্বেচ্ছা রক্তদাতাদের এগিয়ে আসার মানবিক আহবান জানান আলোচকরা।

আরও পড়ুন: কালো জাতের আখ চাষে সফল নওগাঁর সোহেল

প্রসঙ্গত, স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে নিয়মিত এমন মূল্যায়নের আয়োজন করে থাকে কোয়ান্টাম।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
প্রতিষ্ঠানে কাজের প্রতি আত্মনিবেদন এবং কর্ম নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা এবং দুইটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ শীর্ষক সম্মাননা প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর